হলদিয়ায় গ্যাস ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাত্রীবাহী অটো, নিহত ২

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা হলদিয়ায়। বুধবার (১৫ অক্টোবর) সকালে যাত্রীবাহী অটোকে ধাক্কা একটি তেলের ট্যাঙ্কারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা হলদিয়ায়। বুধবার (১৫ অক্টোবর) সকালে যাত্রীবাহী অটোকে ধাক্কা একটি তেলের ট্যাঙ্কারের। যার ফলে নিহত হয়েছেন দুই যাত্রী। মৃতদের নাম, রঞ্জনা প্রামাণিক (৪৫) এবং সুরেশ মণ্ডল (৫৯)। এছাড়াও অটোর চালক-সহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জানা গিয়েছে, বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হলদিয়ার রানিচকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ১১ টা নাগাদ রানিচক উড়ালপুল থেকে দ্রুতগতিতে নিচে নামছিল গ্যাস ট্যাঙ্কারটি। সড়কে নামার সময়েই যাত্রীবোঝাই একটি অটোতে ধাক্কা মারে ট্যাঙ্কেটি। যেটি দুর্গাচক থেকে টাউনশিপের দিকে আটজন যাত্রী নিয়ে যাচ্ছিল। সেই সময়ে রানিচক সিটি সেন্টারের কাছে ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোটির। যার ফলে একেবারে দুমড়ে মুচড়ে যায় অটোটি।

ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। দু’জনের মধ্যে রঞ্জনা প্রামাণিকের বাড়ি নন্দীগ্রামের গাংড়া এলাকাতে। সুরেশ মণ্ডল বিষ্ণু রামচক এলাকার বাসিন্দা। অন্য দু’জন যাত্রী সামান্য আহত হন। তাঁদেরকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তিনজন যাত্রীকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা এখন চিকিৎসাধীন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন হলদিয়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকায় দীৰ্ঘদিন ধরেই বেপরোয়া গাড়ির যাতায়াত রয়েছে। কর্তৃপক্ষ কে খবর দিলেও কোনও সুরাহা হয়নি। বর্তমানে পুলিশ প্রশাসনের বিষয়টি খতিয়ে দেখছেন। 

 

এক ধাক্কায় ৫ হাজার টাকা কমল রুপো, সস্তা সোনাও, মূল্যবান ধাতুগুলির দাম এখন কত?

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

আপনার কি এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আছে? ১৫ জুন থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম…

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

হাওড়ায় উদ্ধার কয়েকশো বোতল মদ ও বিপুল বোমা, আতঙ্কিত স্থানীয়রা

পেঁয়াজ-রসুন ছাড়া বানান স্বাস্থ্যকর ঝিঙে-পনির, জানুন সহজ রেসিপি

গৃহবধূদের মাসে ৩০ হাজার টাকা করে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় নিহত ৩ ভারতীয় নাবিক, নিশ্চিত করল কেন্দ্র

কলার খোসা দিয়ে বানান টক-ঝাল চাটনি, একবার খেলে জিভে লেগে থাকবে

উত্তরবঙ্গের কলেজে মিলল মদের বোতল ও মহিলাদের পোশাক! কাঠগড়ায় তৃণমূল