১৭ ঘণ্টা পরেও নিখোঁজ নৌকাযাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কেটে গিয়েছে ১৭ ঘণ্টা। এখনও খোঁজ মেলেনি নিখোঁজ নৌকাযাত্রীর। ইতিমধ্যেই হাড়োয়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছে পরিবার। শনিবার সাইকেল সহ নৌকো থেকে নদীতে পড়ে নিখোঁজ হয় এক নৌকো যাত্রী। ডুবুরি নামিয়ে খোঁজ চালানো হয়। উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার নাসিরহাটি ফেরিঘাটের ঘটনা। বিদ্যাধরী নদীতে পড়ে নিখোঁজ হয় ব্যক্তি। দীর্ঘসময় অতিক্রান্ত হলেও এখনও সন্ধান মেলেনি তাঁর। 

জানা গিয়েছে, নিখোঁজ ওই ব্যক্তির নাম মধু মণ্ডল। পরিবারের সদস্যরা ফেরিঘাট কর্তৃপক্ষের  বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন।  তাদের দাবি, ফেরিঘাট কর্তৃপক্ষ চাইলেই ওই ব্যক্তিকে বাঁচাতে পারতেন। পাশাপাশি ক্ষতি পূরণের দাবি তুলেছেন পরিবারের সদস্যরা। 

প্রসঙ্গত, বছর ৪৫ এর ওই যাত্রী সাইকেল সহ নৌকোয় ওঠে। নাসিরহাটি ও বামনপুকুর মাঝে বিদ্যাধরী নদীতে পারাপারের সময় মাঝ নদীতে সাইকেল সহ পড়ে যায় । জলের স্রোত বেশি থাকায় ভেসে যান ব্যক্তি। কি কারণে নৌকো থেকে ওই নৌকোযাত্রী পড়ে যায় প্রশ্ন ওঠে।  

এই মুহূর্তে বিদ্যাধরী নদীর অবস্থা টালমাতাল। নদীতে জলস্তর বেড়ে গিয়ে নদী খরস্রোতা। এই অবস্থায় অধিক যাত্রী বোঝাই এর কারণেই কি এই ঘটনা? নদী জলস্তর বাড়ার পরেও সতর্কতা নেওয়া হয়নি কেন তা নিয়ে উঠছে প্রশ্ন। তদন্ত শুরু করেছে পুলিশ।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে