ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে

Share:

নিজস্ব প্রতিনিধি, পটাশপুর: ত্রিপল, কম্বল নয় ,এবার উদ্ধার সরকারি বীজ। চাষীদের জন্য আসা সরকারি বীজ উদ্ধার তৃনমূল নেতার গোডাউন থেকে। সরকারি বীজ উদ্ধার কাণ্ডে চাঞ্চল্য।তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপির। জানা গেছে,পটাশপুর-১ ব্লকের(Patashpur ) কৃষি কর্মাধ্যক্ষ সনাতন পড়িয়ার(Sanatan Padiya) একটি গোডাউন থেকে সরকারি লেবেল লাগানো বস্তাভর্তি সরষে ও বাদামের বীজ উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ওই বস্তাগুলি বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বীজগুলি কৃষকদের মধ্যে বণ্টনের জন্য সরকারি প্রকল্পের আওতায় সরবরাহ করা হয়েছিল।

অভিযোগ, কৃষকদের হাতে বণ্টন না করে ওই বীজ দীর্ঘদিন ধরে গোডাউনে মজুত করে রাখা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ধানের গোডাউনের নাম করে ওই ঘরে শুধু সরষে বা বাদাম নয়, বিভিন্ন সরকারি সামগ্রী ও কৃষি উপকরণও মজুত রাখা হত। পরে সেগুলি কালোবাজারির(Black Marketing) মাধ্যমে বিক্রি করে দেওয়া হত চড়া দামে। এই ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে চাষীদের মধ্যে। স্থানীয় বিজেপির পক্ষ থেকে জানানো হয়, গরিব চাষীদের বিনামূল্যে বিতরণ করার জন্য বাদাম শস্য সহ ডালের দানা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। সেই শস্য দানা গরিব চাষীদের মধ্যে বিলি না করে পটাশপুরের কৃষি কর্মাধ্যক্ষ নিজের শস্য ভান্ডার নামক গোডাউনে মজুদ করে রেখেছিলেন।

বিনামূল্যে বিতরণ করা শস্যদানা কালোবাজারি দরে বিক্রি করতেন বাজারে। স্থানীয় মানুষজন তা জানতে পেরে সেই গুদামে হানা দিলে পুলিশের উপস্থিতিতে সেখান থেকে একের পর এক রাজ্য সরকারের পাঠানো বস্তায় থাকা শস্যদানা উদ্ধার হয়। পুলিশ ওই সকল শস্যদানার(Grain Seeds) বস্তা আটক করে থানায় নিয়ে গিয়েছে। স্থানীয় ওই তৃণমূল নেতা তথা কৃষি কর্মাধ্যক্ষর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সানিয়া মানুষ অবিলম্বে ওই নেতাকে গ্রেফতার করার জোরালো দাবি তুলেছে।

নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে

এক কেজি ঢেঁড়স ৭,২০০ টাকা, দাম শুনে আক্কেল গুড়ুম খদ্দেরের

কাঁথিতে গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর ও পুরকর্মীকে ডিম ছুড়লেন মহিলারা

সপ্তাহ জুড়ে ১৮ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে রুপো, সস্তা সোনাও, স্বস্তিতে গহনাপ্রেমীরা

ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে

শাড়ির স্তুপের আড়ালে লুকিয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার তৃণমূল নেতা

কম সময়ে সুস্বাদু খাবার, বাড়িতেই বানান বার্ন্ট গার্লিক নুডলস