কিশোরকে খুনের সন্দেহে অভিযুক্তের বাড়িতে হামলা গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,পটাশপুর: ১২ বছরের কিশোরকে খুনের সন্দেহে অভিযুক্তের বাড়ি ভাঙচুর করলো প্রতিবেশীরা। পটাশপুর – বালিচক রাজ্য সড়ক অবরোধ করে চলল বিক্ষোভ।পূর্ব মেদিনীপুর পটাশপুর ১ নং ব্লকের নৈপুরের ১২ বছর বয়সী এক কিশোর গতকাল থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ওই কিশোরের পরিবারের লোকজন পটাশপুর থানায়(Pataspur P.S.) অভিযোগ দায়ের করেন।

সেই ঘটনার তদন্তে নেমে ওই নৈপুর এই এলাকার অভিজিৎ দাস নামে এক ব্যক্তি ও তার স্ত্রীকে আটক করে পটাশপুর থানার পুলিশ।শনিবার নিখোঁজ কিশোরের ব্যাগ বন্দী মৃতদেহ উদ্ধার হয় পশ্চিম মেদিনীপুর এলাকার কৃষি জমি থেকে। খুন করে দেহ লোপাট করা হয়েছে এই সন্দেহ অভিজিৎ দাস নামে এক ব্যক্তির বাড়ি ও গাড়ি ভাংচুর করে প্রতিবেশীরা। সেই সঙ্গে পটাশপুর-বালিচক রাজ্য সড়ক অবরোধ বিক্ষোভ দেখান তারা। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পটাশপুর থানার পুলিশ।

এদিকে ধান জমিতে ব্যাগের ভেতর থেকে উদ্ধার হল এক বালকের মৃতদেহ। ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের(West Medinipur) নারায়ণগড়ের খুড়শী পঞ্চায়েতের দক্ষিণ পলাশী এলাকায়। শনিবার দুপুর নাগাদ জমিতে সার দিতে গিয়ে এই ব্যাগের মধ্যে মৃতদেহ দেখতে পায় এলাকাবাসীরা। স্থানীয় সূত্রে জানা গেছে,পোক্তাপোল থেকে দশগ্রাম গ্রাম যাওয়ার রাজ্য সড়কের দক্ষিণ পলাশী এলাকায় রাস্তার ধারে ধান জমিতে থেকে উদ্ধার হয় ওই ব্যগটি। কে বা কারা এই ব্যাগটি ফেলে দিয়ে গিয়েছে বলে জানান তারা। সকালে ধানজমিতে সার দিতে গিয়ে নজরে আসে বিষয়টি। সন্দেহ হলে ব্যাগ খুলতে দেখা যায় এক বালকের মুচড়ানো মৃতদেহ রয়েছে ওর ভেতরে।এর পর এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নারায়ণগড় থানার(Nararyanganj P.S.) পুলিশ। ব্যাগ ভর্তি মৃতদেহ উদ্ধার করে তারা। পুলিশ সূত্রের খবর, আনুমানিক বছর বারো বয়সী বালকের দেহ উদ্ধার করেছে তারা। এদিকে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগঞ্জ থানা এলাকায় ব্যাগের মধ্যে ধান জমিতে যে কিশোরের মৃতদেহ উদ্ধার হয় পরে জানা যায় সে হলো পটাশপুরের নিখোঁজ কিশোর।

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু