বিপর্যস্ত পাহাড়, ভিড় বাড়ছে সমুদ্রে, হাওড়া, শিয়ালদহে বাড়তি ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধি : উৎসবের মরশুমে বিপর্যস্ত উত্তরবঙ্গ। প্রবল বৃষ্টির জেরে ধস, তারফলে বিধ্বস্ত উত্তরবঙ্গে বিস্তির্ণ এলাকা। কিন্তু উৎসবের সময় অনেকেই ঘুরতে যান উত্তরবঙ্গে। বর্তমানে পরিস্থিতি প্রতিকূল হওয়ায় ভিড় বাড়ছে দিঘায়। পাহাড় না হোক সমুদ্রই ভাল। এবার পুজোর দিঘায় পর্যটকদের সংখ্যা বেড়েছে। সদ্য শেষ হয়েছে দু্র্গাপুজো। সামনেই রয়েছে আলোর উৎসব দীপাবলি ও ছটপুজো। এই সময় অনেকেই ঘুরতে যান, আবার অনেকে বাড়িতে ফেরেন। তাই তাঁদের সুবিধার কথা চিন্তা করে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্বরেল। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়া ও শিয়ালদা থেকে ওই সময় অতিরিক্ত ট্রেন ছাড়বে।

কালীপুজো, দীপাবলি ও ছটপুজোয় ৯৫২টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীপাবলিতে চলবে ৩০১টি ট্রেন। আগামী সোমবার (২০ অক্টোবর) পর্যন্ত এই স্পেশাল ট্রেন চলবে। তারপরেই ছটপুজো উপলক্ষ্যে ১৪৪টি বিশেষ ট্রেন চলবে। ২১ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত এই ট্রেন চলবে। ছটপুজোর পরে ২৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ৫০৭টি বিশেষ ট্রেন চালানো হবে। বাড়বে ট্রেনের আসন সংখ্যাও।  পূর্ব রেলের পক্ষ থেকে বলা হয়েছে, হাওড়া, শিয়ালদহ, কলকাতা, আসানসোল ও মালদা টাউনের মতো গুরুত্বপূর্ণ যে স্টেশনগুলো রয়েছে, সেই সকল স্টেশন থেকে এই ট্রেনগুলো ছাড়বে। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই নজর দেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে। পাশাপাশি পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, নিউ জলপাইগুড়ি, দিঘা, রক্সৌল, পাটনা, গোরক্ষপুর, মধুবনী, লামডিং, মালতিপুর, আনন্দ বিহার টার্মিনাল, লখনৌ, খাটিপাড়া, ভাদোদরার মতো স্টেশনগুলিতে এই ট্রেনগুলো থামবে।

কথায় আছে কারও যখন পৌষ মাস, তখন কারও সর্বনাশ। এটাই এখন দিঘা ও উত্তরবঙ্গে অবস্থা। প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গ-উত্তর ভারত এবং উত্তর-পূর্বের জনপ্রিয় পাহাড়ি পর্যটন কেন্দ্রগুলিতে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। সিকিম, হিমাচল, উত্তরাখণ্ড এবং দার্জিলিংয়ের মতো অঞ্চলে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। অনেকেই ভয়ে বাতিল করেছেন বুকিং। তাই অনেকেই ঘুরতে যেতে চাইলেও পাহাড়কে এড়িয়ে চলছেন। এই পরিস্থিতিকেই কাজে লাগিয়েছে সৈকতগুলির পর্যটন শিল্পে। দিঘা, মন্দারমণি, তাজপুর থেকে ওড়িশার পুরী, গোপালপুর সমুদ্র সৈকতেই পর্যটকদের ভিড় বেড়েছে বলার অপেক্ষা রাখে না।

১১০০ দিন ধরে কারাগারে ইমরান খান, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, অবিলম্বে চিকিৎসার দাবি ছেলের

রাস্তায় অকারণে চালান কেটেছে ট্রাফিক! ক্ষোভে ভয়ঙ্কর কাণ্ড চালকের

‘আর তাঁর সঙ্গে অভিনয় করা হবে না’, বিজয়ের ছবি থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন আনন্দী

‘ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত’, মাহেশ থেকে নিট ইস্যুতে আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

‘বারাকপুর থেকে বাবুঘাট’, কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি, কোন কোন রুটে চলবে? আশ্বাস অর্জুনের

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু