চিকিৎসায় গাফিলতিতে ছেলের মৃত্যু, প্রতিবাদ করতেই নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, চাঞ্চল্য বর্ধমানে

'ফাইমোসিস' অপারেশনের জন্যে ছেলেকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, কিন্তু অস্ত্রোপচারের পর মৃত্যু হয় ছেলের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ফাইমোসিস’ অপারেশনের জন্যে ছেলেকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, কিন্তু অস্ত্রোপচারের পর মৃত্যু হয় ছেলের। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে থানায় দ্বারস্থ হতেই পাল্টা হুমকি ফোন। AI দিয়ে ছবি নগ্ন করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি। হ্যাঁ, এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন এক মহিলা। যে ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের পশ্চিম খরমপুর এলাকায়।

জানা গিয়েছে, বছর বাইশের ওই রমনী তাঁর ছেলে অরণ্য রায়কে ‘ফাইমোসিস’ অস্ত্রোপচারের জন্য গত ২ সেপ্টেম্বর বর্ধমানের একটি নার্সিংহোমে ভর্তি করেছিলেন। কিন্তু চিকিৎসায় গাফিলতির কারণে ওই দিন দুপুর আড়াইটে নাগাদ তাঁর শিশু পুত্রের মৃত্যু হয়। এরপরেই নার্সিংহোম কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে বর্ধমান সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। মহিলার অভিযোগ, এর ঠিক কয়েকদিন পরেই গত ১৯ সেপ্টেম্বর রাত সোয়া সাতটা নাগাদ একটি অচেনা নম্বর থেকে তাঁর মোবাইলে ফোন আসে।

ফোনের ওপার থেকে জানানো হয়, এআই প্রযুক্তির মাধ্যমে তাঁর নগ্ন ছবি বানানো হয়েছে এবং সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। যদিও এখনও সেই লিঙ্ক খুঁজে পাননি মহিলা। কিন্তু এই হুমকিতে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছেন, এখানে তাঁর ছেলে মৃত্যুর সঙ্গে কোনও যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। এই বিষয়ে ওই মহিলা জানিয়েছেন, ‘সন্তানকে হারানোর যেহেতু বিচার চাইছি, তাই এগুলোও আবার সহ্য করতে হচ্ছে। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, যেন দোষীরা শাস্তি পায়।’

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা