শারীরিক সীমাবদ্ধতাকে হার মানিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসছে বর্ষা, নাচ ও আঁকাতেও আছে বিশেষ দক্ষতা

Share:

নিজস্ব প্রতিনিধি:  শিক্ষার পথে প্রতিবন্ধকতা কোনও বাধাই নয়।  শান্তিপুরের বাসিন্দা বর্ষা শর্মা সমস্ত শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে।  রাধারানীর নারী শিক্ষা মন্দিরের দশম শ্রেণীর ছাত্রী বর্ষা । জন্মের পর থেকেই  সে শারীরিকভাবে স্বাভাবিক নয়, বিশেষভাবে সক্ষম সে। তাঁর তার দু’হাতের আঙুল প্রায় নেই বললেই চলে। শুধু তাই নয় মুখের সঙ্গে তাঁর জিভের মাংসপেশিরযুক্ত। তবুও ছোট থেকে হাল ছাড়েনি সে। শুধুমাত্র মনের জোড়ে সমস্ত প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে শিক্ষার আলোয় আলোকিত হতে এগিয়ে চলেছে বর্ষা। শারীরিক সীমাবদ্ধতা কখনও বর্ষার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। আজ সে বসতে চলেছে  মাধ্যমিক পরীক্ষায়।

পরিবারের সদস্যরা জানিয়েছেন  ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী বর্ষা। তার প্রিয় বিষয় বাংলা। তবে ভৌত বিজ্ঞান  তাঁর কাছে কিছুটা কঠিন মনে হয়। তবে সেই দুর্বলতাকে কাটাতে ভৌত বিজ্ঞানের ওপর বেশি জোর দিয়ে পড়াশোনা করছে। বর্ষার এই এগিয়ে যাওয়ার লড়াইয়ে তাঁকে  নিয়মিত গৃহ শিক্ষক ও স্কুলের শিক্ষকেরা  সর্বতোভাবে সাহায্য করে চলেছেন। বিশেষ ভাবে সক্ষম  ছাত্রী হওয়া সত্ত্বেও বর্ষা চলতি বছরে  অন্য কোনও রাইটার ছাড়াই নিজে হাতে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বলা ভালো  তার হাতের লেখা এতটাই সুন্দর ও স্পষ্ট যে অনেক সাধারণ শিক্ষার্থীকেও সে হার মানায়। পড়াশোনার প্রতি তার একাগ্রতা ও আত্মবিশ্বাস সকলের প্রশংসা কুড়িয়েছে।

শুধু পড়াশোনা নয়  পাশাপাশি বর্ষা আঁকা শেখে এবং নিয়মিত নাচের অনুশীলন করে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশও নেয়।  আঁকাতেও একাধিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের প্রতিভার পরিচয় দিয়েছে।  বর্ষার বাবা মনোজিৎ শর্মা বলেছেন, জন্মের মাত্র ১৫ দিনের মধ্যেই শারীরিক সমস্যার লক্ষণ দেখা দিলে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের পরামর্শ নেন। চিকিৎসকেরা জানিয়েছিলেন, ভবিষ্যতে তার অবস্থার উন্নতি হতে পারে। তবে  বর্ষা আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী।  ভবিষ্যতে সমাজসেবামূলক কাজ করার পাশাপাশি ব্যাংকের চাকরি পাওয়ার স্বপ্ন দেখে সে। রাজ্য সরকার বিভিন্নভাবে পাশে দাঁড়ানোয়  তাঁর  পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে।  বর্ষার  অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রম আজ সমাজের  কাছে অনুপ্রেরণা ।  তাঁর বিদ্যালয়ে রাধারানী নারী শিক্ষা মন্দিরের শিক্ষিকারা সকল ছাত্রী বর্ষাকে জিবনের প্রথম কঠিন পরীক্ষার জন্য শুভকামনা  জানিয়েছে।

নেপালের বিপর্যয়ে নিখোঁজ ‘প্রভুরা’, দিশেহারা হয়ে খুঁজে বেড়াচ্ছে পোষ্যরা, ভাইরাল ভিডিও

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

উর্দি পরে শ্রেণিকক্ষে হাজির পুলিশ সুপার, নিলেন খুদেদের ক্লাস

২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সতর্ক থাকুন তিন রাশির জাতকরা, ‘ষড়ষ্টক যোগ’ ধ্বংসলীলা চালাবে

নোংরা-ঝুলভর্তি ঘরে তৈরি হচ্ছে বিস্কুট, ভদ্রেশ্বরে অভিযান চালিয়ে বেকারি সিল করল খাদ্য দফতর

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

মেয়েদের বই কিনতে খালি পায়ে শাড়ি পরে ম্যারাথনে দৌড়ালেন মা, চোখে জল এনে দেবে ভিডিও

তারেক রহমান কবে দিল্লি আসবেন? বড় ইঙ্গিত দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী

‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

নিট বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব এফআইআর খারিজ করল সুপ্রিম কোর্ট, তবে ছাড় পাবেন না…

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা