GTA ELECTION কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলার শুনানি

মামলাকারীর আবেদন, এই মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত যেন না ফল ঘোষণা করা হয়। এই মামলার শুনানি হয় বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে

Share:

নিজস্ব প্রতিনিধি: জিটিএ নির্বাচনের (GTA ELECTION) জন্য জারি হওয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে (HIGH COURT)  দায়ের করা হয়েছিল মামলা। উল্লেখ্য, আগামী ২৬ জুন জিটিএ নির্বাচনের দিন ঘোষণা করেছে রাজ্য সরকার। আগামী ২৯ জুন হবে ভোট গণনা। নির্বাচনী বিজ্ঞপতি ঘোষণা করার আগে জেলাশাসকের দফতরে ডাকা হয়েছিল সর্বদলীয় বৈঠক। তাতে অবশ্য অনুপস্থিত ছিল বিজেপি ও গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট। বিজ্ঞপ্তি জারি করার পরেই দায়ের করা হয়েছিল মামলা।

রাজ্যে পুরভোটের ফল ঘোষণার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, জিটিএ নির্বাচন করানোর কথা। তারপর স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে জানানো হয়, রাজ্য জিটিএ নির্বাচন করতে চায়। তারপরেই ধাপে ধাপে এগিয়েছে প্রক্রিয়া। আর নির্বাচনী বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই দায়ের করা হয়েছে মামলা। মামলাকারীর পক্ষ থেকে বলা হয়েছে, বাম আমলে সংশোধন করা হয়েছিল সংবিধানের। গঠন করা হয়েছিল দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল। তারপর ২০১১ সালে তৈরি হয় গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। যা সংবিধানের সঙ্গে যায় না। মামলাকারীর আবেদন, এই মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত যেন না ফল ঘোষণা করা হয়। মঙ্গলবার হাইকোর্টে এই মামলার শুনানি হয় বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে।

মঙ্গলবারের শুনানির সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, এমন পরিস্থিতিতে নির্বাচনী প্রক্রিয়ায় আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না।

মধ্যরাতে হামলার প্রতিবাদে শনিবার সকাল থেকে ধর্নায় অভিষেক ও তাঁর অনুগামীরা

নবম শ্রেণির হাফ ইয়ার্লিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনে গভীর রাতে রণক্ষেত্র কালীঘাট, কী অভিযোগ করলেন ডায়মন্ড হারবারের সাংসদ?

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর