এই মুহূর্তে




পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহেই জাঁকিয়ে শীত? জানাল আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি: ফের নামল শহরের তাপমাত্রা। কয়েক দিন ধরে টানা পারদ পতনে শহর কলকাতায় এখন শীতের আমেজ। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে মরশুমের শীতলতম দিন বৃহস্পতিবার। কলকাতা তাপমাত্রা এদিন নেমেছে ১৭.১ ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কম। জানা যাচ্ছে, আগামী ৪-৫ দিন এই আবহাওয়া বজায় থাকবে।

মঙ্গলবার শহরের তাপমাত্রা ছিল ১৮.২। বুধবার সেই তাপমাত্রা নেমেছে। বৃহস্পতিবার আরো তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি। ফলে বৃহস্পতিবার শহর কলকাতায় শীতের আমেজ বজায় রয়েছে। এদিন সকাল থেকেই রোদ থাকলেও শিরশিরে ঠান্ডা অনুভূত হয়েছে শহরে। আগামী কয়েকদিন সেই আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। খাবার অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী চার থেকে পাঁচ দিন স্বাভাবিকের তুলনায় ২-৩ ডিগ্রি তাপমাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে।

ক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বেশি পড়ছে। কারণ ঝাড়খণ্ডের দিক থেকে উত্তুরে হাওয়া ওই জায়গাগুলিতে প্রথম ঢুকছে। পশ্চিমাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে মধ্যে ঘোরাফেরা করেছে। আগামী কয়েকদিন এই আবহাওয়া বজায় থাকবে বলে জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ও আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সেখানেও তাপমাত্রা ক্রমশ নিম্নগামী হচ্ছে। আগামী ৪ থেকে ৫ দিনে খুব বেশি তাপমাত্রার পরিবর্তন হবে না বলেই জানা যাচ্ছে। আগামী কয়েকদিন রোদ ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অসুস্থ ছেলের ওষুধ আনতে গিয়ে সব শেষ, নড়বড়ে সেতু পার হতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু ব্যক্তির

মেসির সফরের মূল উদ্যোক্তা গ্রেফতার হওয়ার পরই পাকড়াও করার দাবি তুললেন রাজ্যপাল, মাঠে নামল বিজেপি

ফুটবল তারকা মেসির সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত কে?

‘ব্যর্থতা’ আড়ালে বিমানবন্দর থেকে মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রুকে গ্রেফতার করল পুলিশ

যুবভারতীতে অশান্তি পাকানোর ষড়যন্ত্রের খবর জেনেও সতর্কমূলক ব্যবস্থা নেয়নি বিধাননগর পুলিশ!

নলেন গুড়ের সন্দেশের ‘মেসি মূর্তি’, ফুটবলের রাজপুত্রকে বিশেষ উপহার ফেলু মোদকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ