বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের রাজ্যে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামিকাল, বৃহস্পতিবার রাজ্যে একাধিক জনসভা করার কথা রয়েছে মোদির। শুক্রবারও রাজ্যে রয়েছে একাধিক কর্মসূচি। তাই আগামিকাল, বৃহস্পতিবার রাতেই রাজভবনে রাত্রিবাস করবেন মোদি। সেই কারণে শহরে ট্র্যাফিক ব্যবস্থা নিয়ে একগুচ্ছ পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ। সেই বিষয়ে আজ, বুধবার একটি নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ।

আরও পডুন: বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

সেই নির্দেশিকা অনুযায়ী জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী মোদি যে পথগুলি দিয়ে যাবেন, সেই এলাকার রাস্তায় ট্রাম-সহ সব ধরনের গাড়ি চলাচল এবং পার্কিং প্রয়োজন মতো নিয়ন্ত্রণ বা বন্ধ করতে পারবে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে শুক্রবার বিকেল সাড়ে ৪টে পর্যন্ত রাজভবনের আশেপাশে কোনও ভারী পণ্যবাহী গাড়ি প্রবেশ করতে দেওয়া যাবে না। বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস পূর্ব এবং এসপ্ল্যানেড রো পূর্বের সংযোগস্থল থেকে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদী বাগ দক্ষিণের সংযোগস্থল পর্যন্ত রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে। নির্দেশ কলকাতা পুলিশের। আগামিকাল বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত এক দফায় শহরে নিয়ন্ত্রণ করা হবে পণ্যবাহী যান চলাচল। একই পদক্ষেপ নেওয়া হবে আগামী শুক্রবারও। সেদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত সব ধরনের পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ হবে কলকাতার বেশ কিছু রাস্তায়।

একই সঙ্গে একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। যার ফলে শহরে জ্যাম হতে পারে আগামী দুদিন।

 

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ