বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, চন্দ্রকোণা: ১০০ মিটারের মধ্যে জটলা।বুধবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ।পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী(Central Force) বাজারে এলাকায় পৌঁছে সমস্ত ভিড় হটিয়ে দিল। ভোটের দিন দিন ভোট সমস্ত দোকানপাট বন্ধ রাখার নির্দেশ পুলিশের। ভোট প্রক্রিয়া মিটে গেলে ফের দোকান পাট খুলবে বৃহস্পতিবার সন্ধ্যা ছটার পর।রাত পোহালেই রাজ্যে প্রথম দফার হাইভোল্টেজ নির্বাচন। গণতন্ত্রের এই উৎসবকে অবাধ ও শান্তিপূর্ণ করতে কোমর বেঁধে নেমেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে জেলার প্রতিটি বুথে বুথে পৌঁছে গিয়েছেন ভোট কর্মীরা। তবে ভোটের আমেজ যেন কোনোভাবেই উত্তপ্ত না হয়ে ওঠে, সে বিষয়ে প্রথম থেকেই কড়া অবস্থান নিয়েছে কমিশন।
​​

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনো প্রকার জমায়েত বা প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। এই নির্দেশিকা কার্যকর করতে শনিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণার(Chandrakona) মৌলা পরমানন্দপুর বুথ এলাকায় ব্যাপক তৎপরতা দেখা গেল।​জানা গিয়েছে, মৌলা পরমানন্দপুর বুথের ১০০ মিটারের সীমানার মধ্যেই বুধবার সন্ধ্যায় বেশ কিছু দোকান খোলা ছিল এবং সেখানে স্থানীয় মানুষের ভিড় বা জমায়েত লক্ষ্য করা যায়।

বিষয়টি প্রশাসনের নজরে আসতেই মুহূর্তের মধ্যে সক্রিয় হয়ে ওঠে পুলিশ। দোকানের মালিকদের সাথে কথা বলে দোকান বন্ধের নির্দেশ দেয় প্রশাসন। সমস্ত অবাঞ্ছিত ভিড়কে ১০০ মিটার এলাকা থেকে হটিয়ে দেওয়া হয়।বৃহস্পতিবার ভোট পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বুধবার সন্ধ্যে থেকেই তৎপর হয়ে যায় প্রশাসন। বিভিন্ন বুথ এলাকায় সন্ধ্যার পর থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে টহল শুরু করে পুলিশ।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস