আলিপুরদুয়ার থেকে মোদির সভা সরিয়ে নিল বিজেপি, রিপোর্ট আসতেই পদক্ষেপ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার জোর ধাক্কা খেল প্রধান বিরোধী দল বিজেপি। জনসমর্থনে ধস নামতেই এবার এক জায়গা থেকে খোদ মোদির সভা আর এক জায়গায় স্থানান্তরিত করতে হল বলে সূত্রের খবর।

এদিকে এই ঘটনা ঘটেছে খোদ উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। যেখানে চা–বাগানের সমর্থন বেশ কয়েকবার পেয়েছিল বিজেপি। কদিন আগে খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, রাজ্য সরকার চা–বাগানের বাসিন্দাদের জন্য কাজ করেনি। যা করেছে কেন্দ্র। কিন্তু বাস্তব সেটা বলছে না। চা–বাগানের শ্রমিকদের এবং তাঁদের পরিবারের জন্য একাধিক প্রকল্প নিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাতে উপকৃতও তাঁরা। তাই বিজেপি সংস্রব ত্যাগ করেছেন তাঁরা। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী জনসভায় আশানুরূপ জমায়েত হবে না বুঝে গিয়েছে উত্তরবঙ্গের বিজেপি নেতৃত্ব। তাই প্রস্তুতি নিয়েও অবশেষে চা বলয় থেকে মোদির সভা সরাতে বাধ্য হল পদ্মশিবির বলে সূত্রের খবর।

অন্যদিকে আগামী ৫ এপ্রিল আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর নির্বাচনী সভা হওয়ার কথা ছিল। তার জন্য প্রস্তুতিও শুরু করেছিল বিজেপি। কিন্তু ডুয়ার্সের চা বলয়ে সংগঠনের হাল নিয়ে রিপোর্ট জমা পড়ে। আর তা দেখেই প্রধানমন্ত্রীর নির্বাচনী সভাস্থল বদল করা হচ্ছে বলে সূত্রের খবর। বিজেপির রাজ্য সহ–সভাপতি তথা ফালাকাটা বিধানসভায় পদ্ম প্রার্থী দীপক বর্মন আলিপুরদুয়ারে মোদির সভা করানোর জন্য মরিয়া ছিলেন। কিন্তু প্রার্থী নিয়ে দলের অন্দরে ব্যাপক কোন্দল এবং চা বলয়ে সংগঠনের রাশ আলগা হওয়ার দলীয় রিপোর্ট পেয়ে আলিপুরদুয়ারে মোদির সভা করতে নারাজ পদ্ম নেতৃত্ব। আর তাই আলিপুরদুয়ারের পরিবর্তে ওই সভা হবে কোচবিহারে।

এছাড়া এসআইআর পর্বে ব্যাপক নাম বাদ পড়েছে আলিপুরদুয়ারে। তাতে একটা বড় প্রভাব পড়েছে বিজেপির সংগঠনে। বহু কর্মী ইতিমধ্যেই গেরুয়া সংস্রব ত্যাগ করে ঘাসফুলে গিয়ে ভিড়েছে। তবে প্রচারে বেরিয়ে শনিবার বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপির কোচবিহার দক্ষিণের প্রার্থীকে। এই সভা বদল নিয়ে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামী বলেন, ‘‌দলীয় প্রার্থীদের সমর্থনে ৫ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরবঙ্গে প্রথম নির্বাচনী জনসভা করবেন। তবে আলিপুরদুয়ারে নয়, ওই সভা হবে কোচবিহারে।’‌ আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য সম্পাদক তথা আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীর খোঁচা, ‘‌চা বাগান নিয়ে অতীতে কেন্দ্র যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার একটাও পূরণ হয়নি। তাই মোদির জনসভায় প্রশ্ন তুলতে পারেন আলিপুরদুয়ারের মানুষ। এটা ভেবেই প্রধানমন্ত্রীর সভা করতে ভয় পাচ্ছে পদ্মশিবির।’‌

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান