নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার পুলিশের জালে ‘পুষ্পা’ জাহাঙ্গির খান। জানা গিয়েছে, নেপাল সীমান্ত থেকে জাহাঙ্গির খানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। সোমবারই (৮ জুন) তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। সূত্রের খবর, নেপাল সীমান্ত দিয়ে বিদেশে পালানোর ছক কষেছিল জাহাঙ্গির। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছে যান এসটিএফ-এর আধিকারিকেরা। তারপর ‘পুষ্পা’-কে পাকড়াও করে আধিকারিকরা। 

গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচনে ফলতায় ভোটগ্রহণ চলাকালীন ব্যাপক রিগিংয়ের অভিযোগ ওঠে। ভোটারদের ভয় দেখানো, EVM-এ সেলোটেপ মেরে দেওয়ার অভিযোগ ওঠে। যা নিয়ে নির্বাচন কমিশনের কাছে একাধিক অভিযোগ জমা পড়ে। শেষ পর্যন্ত পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর গত ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হয়েছিল। কিন্তু ফলতায় পুনর্নির্বাচনের ৪৮ ঘন্টা আগে ভোটের ময়দান ছেড়ে কার্যত পালিয়ে গিয়েছিলেন একসময়ের ‘বাহুবলি’ জাহাঙ্গির। সাংবাদিক বৈঠক করে তিনি বলেছিলেন, ‘আমার স্বপ্ন ছিল সোনার ফলতা গড়ার। আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য স্পেশ্যাল প্যাকেজ দিচ্ছেন। সেই জন্য আমি পুনর্নির্বাচনের লড়াই থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম।’ 

আরও পড়ুন-কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

তবে মনোনয়ন প্রত্যাহারের দিন যেহেতু পেরিয়ে গিয়েছে, তাই নিজেকে ভোটের ময়দান থেকে সরিয়ে নিলেও ইভিএমে জাহাঙ্গির খানের নাম ছিল। তাঁর বিরুদ্ধে এলাকায় অত্যাচার, সাধারণ মানুষকে ভয় দেখানো, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ ছিল। নির্বাচনে ফল ঘোষণার পর থেকে জাহাঙ্গিরের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত পালিয়ে যাওয়ার প্ল্যান করলেও শেষরক্ষা হয়নি। 

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই