কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি: মেসি কাণ্ডে গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। দ্রুত মামলার শুনানি করে তাঁকে রক্ষাকবচ দেওয়া হোক, এই আর্জিই আদালতের কাছে করেছিলেন তৃণমূল নেতা। যদিও তাঁর আর্জি খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতের মন্তব্য, ‘এই ধরনের মামলাকে এভাবে অগ্রাধিকার দেওয়া যায় না। আরও অনেক মামলা রয়েছে। সেগুলির শুনানি ব্যাহত হতে পারে। গ্রেফতারের আশঙ্কা থাকলে ক্রিমিনাল বেঞ্চে মামলা করুন। জরুরি ভিত্তিতে মামলার অনুমতি দেওয়া সম্ভব নয়। স্বাভাবিক নিয়মে মামলা করুন। ঠিক সময়ে শুনানির জন্য এজলাসে না উঠলে বলবেন।’

সূত্রের খবর, আদালতের সেই পরামর্শ মতোই নতুন করে মামলা দায়ের করেছেন রাজ্য়ের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। সেই মামলা ইতিমধ্যেই গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। মেসি কাণ্ডে বিপাকে পড়েছেন অরূপ বিশ্বাস। শতদ্রু দত্তের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ইতিমধ্যেই বিধাননগর দক্ষিণ থানার তরফে প্রথমবার তলব করা হলেও সেই হাজিরা এড়িয়ে যান অরূপ। শারীরিক অসুস্থতার কথা বলে হাজিরা এড়িয়েছিলেন তিনি। মেসি কাণ্ডে হাজিরা দিতে আরও ১৫ দিন সময় চেয়েছিলেন তিনি। যদিও অরূপের সেই আবেদন না শুনে আজ, সোমবারই ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তাঁকে। সেই মর্মে একটি নোটিস গতকাল, রবিবার নিউ আলিপুরে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বাড়িতে দিয়ে আসেন বিধাননগর দক্ষিণ থানার পুলিশ আধিকারিকরা। সূত্রের খবর, এদিন দুপুর ১টার মধ্যে মেসি কাণ্ডে অরূপ বিশ্বাস হাজিরা না দিলে কড়া পদক্ষেপ করতে পারে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। গ্রেফতারও করা হতে পারে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।

আরও পডুন: সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

যুবভারতীতে লায়োনেল মেসির অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে দিন কয়েক আগেই এফআইআর দায়ের করেছিল পুলিশ। অরূপ-সহ কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন শতদ্রু। অরূপদের বিরুদ্ধে মোট পাঁচটি ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। অপরদিকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুজিত বসু। দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন তিনি। যদিও আদালত তাঁর দ্রুত শুনানির আর্জিও খারিজ করে দিয়েছে। 

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

বিতর্ক নিয়েই বক্সঅফিসে সুনামি! মুক্তির ৪ দিনে বিশ্বব্যাপী ২৩৩ কোটি আয় ‘পেড্ডি’র

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন…

হাড়োয়ায় গরু পাচার রুখলেন বিজেপি নেতা, গ্রেফতার ১