নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিকেডে ধাক্কা গাড়ির, জখম দুই পুলিশ কর্মী ও চালক

মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ার (Uluberia) বীরশিবপুর এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ব্যারিকেডে (Barricade) ধাক্কা মারল পুলিশের গাড়ি। যার ফলে গুরুতর জখম হয়েছেন গাড়িতে থাকা দুই পুলিশ কর্মী। আশঙ্কাজনক অবস্থা গাড়ির চালকেরও। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ার (Uluberia) বীরশিবপুর এলাকায়। জখম চালক ও পুলিশ কর্মীদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পুলিশের ওই গাড়িটি খড়্গপুর থেকে কলকাতায় আসছিল। সেই যাত্রাপথে এদিন আচমকা উলুবেড়িয়ার বীরশিবপুরের কাছে একটি লোহার ব্যারিকেডে ধাক্কা মারে গাড়িটি। ধাক্কা মারার পরেই উল্টে যায় সেটি। পুলিশের গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুমড়ে-মুচড়ে যায় সেটি। গাড়ির মধ্যে চালক-সহ ছিলেন দুজন পুলিশ কর্মী। দুর্ঘটনার অভিঘাতে গুরুতর জখম হয়েছেন তাঁরা। স্টিয়ারিংয়ের মাঝে আটকে ছিলেন চালক। পিছনের সিটের মাঝে আটকে পড়েন দুই পুলিশ কর্মী। তিনজনকেই দ্রুত উদ্ধার করতে হাত লাগান স্থানীয় মানুষজন। রক্তাক্ত অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলছে দুই পুলিশ কর্মী ও গাড়ির চালকের।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম হওয়ায় এই দুর্ঘটনা। তবে কী কারণে দুর্ঘটনা, তা জানতে তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা নিয়ে এক প্রত্যক্ষদর্শী জানান, গাড়িটি ধাক্কা মারার পর গাড়ির সামনের অংশ থেকে ধোঁয়া বের হতে শুরু করে। সেই দৃশ্য দেখে ছুটে আসেন স্থানীয় মানুষজন। তারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান।

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়