চন্দ্রনাথ খুনের ঘটনায় মোবাইল সূত্র খতিয়ে দেখছে পুলিশ, মিলল সেই মোটরবাইক

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রাজ্যে পালাবদলের পর থেকেই ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেই চলেছে। আর খোদ শুভেন্দু অধিকারীর আপ্ত–সহায়ককে গুলি করে খুন করা হয়েছে। যা নিয়ে তদন্ত চলছে। এই ঘটনা নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজ্য–রাজনীতি। আজ, বৃহস্পতিবার বিমানবন্দরের কাছ থেকে ওই মোটরবাইক উদ্ধার করেছে পুলিশ। আর সেখান থেকেই পুলিশ সূত্র পেয়েছে যে, আততায়ীরা ভিন রাজ্যের শার্প শুটার। খুন করার পর মোটরবাইকে করে বিমানবন্দরের কাছে আসে। তারপর তা ফেলে বিমানে করে চম্পট দেয়। আর তাই সিআইডির টিম ভিন রাজ্যে যাচ্ছে বলে সূত্রের খবর। একইসঙ্গে চন্দ্রনাথ রথকে খুনের আগে–পরে ওই অঞ্চলে কোথা থেকে, কার ফোন গিয়েছিল, মোবাইল ফোনের সূত্র ধরে সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এদিকে আজ বারাসত হাসপাতালে করা হয় চন্দ্রনাথের ময়নাতদন্ত। এই হত্যার তদন্তের জন্য এসটিএফ, সিআইডি এবং আইবি তিন দফতরকে নিয়ে গড়া হয়েছে সিট। তদন্তকারীদের সন্দেহ, চন্দ্রনাথ খুনে ভিন রাজ্য থেকে এসেছিল শার্প শুটার। আজ ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন সিআইডির অফিসাররা। বিমানবন্দরের সিসিটিভি পরীক্ষা করা হয়, তদন্তকারীরা মনে করছেন আততায়ীরা বিমানে পালিয়েছে। আর তাই খুঁটিয়ে দেখা হচ্ছে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ। ব্যবহৃত গাড়ির নম্বরপ্লেট এবং ইঞ্জিন নম্বরই ভুয়ো বলে তথ্য হাতে এসেছে পুলিশের। চন্দ্রনাথের গাড়ির আড়াআড়িভাবে দাঁড়িয়ে পড়ে ভুয়ো নম্বর প্লেটের গাড়ি। তারপরই চলে এলোপাথারি গুলি।

অন্যদিকে পুলিশের তদন্তে উঠে এসেছে, ওই গাড়িটি শিলিগুড়ির আরটিও’‌তে নথিভুক্ত রয়েছে। শিলিগুড়িতে গাড়ির মালিক উইলিয়াম জোসেফকে মাটিগাড়া থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। শিলিগুড়ির বাসিন্দা জোসেফ দাবি করেন, তাঁর গাড়িটি শিলিগুড়িতেই আছে। পুলিশ সূত্রে খবর, তার পরেই স্পষ্ট হয়ে যায়, গাড়ির নম্বরপ্লেট নকল করে খুন করা হয়েছে। গাড়ি থেকে ঘষে তুলে দেওয়া হয়েছে চেসিস নম্বর। তদন্তে উঠে এসেছে , প্রায় একসপ্তাহ ধরে চন্দ্রনাথ রথের গতিবিধি অনুসরণ করছিল আততায়ীরা। তার প্রত্যেকদিনের কার্যকলাপের উপর নজর রাখা হয়েছিল। কলকাতা পুলিশ এলাকায় যে সমস্ত রাস্তা দিয়ে চন্দ্রনাথের গাড়ি গিয়েছিল সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে। এই ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

এছাড়া এই ঘটনায় আজ সকালেই শুভেন্দু অধিকারীকে ফোন করে ঘটনার সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সিসি ক্যামেরার ফুটেজ সরেজমিনে দেখে পুলিশ জানতে পেরেছে, খুনের প্রায় ৬ ঘণ্টা আগে এলাকায় ঢুকেছিল ওই গাড়িটি। বেশ কিছু জায়গায় ঘোরাঘুরি করে। আর রেইকিও করা হয় চন্দ্রনাথের বাড়ির সামনে। আর তদন্তে যে সিট গঠন করা হয়েছে তাতে কতজন সদস্যকে রাখা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এই হত্যাকাণ্ডে মোট তিনজন জড়িত বলে পুলিশ জানতে পেরেছে। তবে তাদের কোনও হদিশ মেলেনি।

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

‘৫ সেপ্টেম্বর আন্দোলনে নামছি না,’ কেন্দ্রের আশ্বাসের পর সুপ্রিম কোর্টকে জানাল ‘ককরোচ’রা

ফাঙ্গাস ধরা চিকেন রয়েছে ফ্রিজে, মধ্যমগ্রাম স্টারমলের নামী রেস্তোরাঁর লাইসেন্স বাতিল

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা

বিপর্যয় মোকাবিলায় নতুন অস্ত্র পেল রাজ্য, ‘অর্জুন বাহিনী’ গড়ল শুভেন্দুর সরকার

রাস্তায় থুতু ফেলেন বা প্রস্রাব করেন? সাবধান! আজ থেকেই গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা

ইভিএমের ঘাটতি, কীভাবে হবে পুরভোট? হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

‘রাষ্ট্রের নয়, আমার সরকারের সমালোচনা করুন’, নবান্নে সাংবাদিকদের বার্তা শুভেন্দুর

নাগাড়ে বৃষ্টিতে জলযন্ত্রণা, শহরে বন্ধ একাধিক রাস্তা, ট্রাফিকের গতি মন্থর

সাংবাদিকদের দুর্গাপুজোর বোনাস ৩ হাজার টাকা, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর