জয়পুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৩, বাজেয়াপ্ত বাইক

সোমবার সন্ধ্যায় পুরুলিয়া জেলার বাংলা ঝাড়খন্ড সীমান্ত থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ তিন যুবককে গ্রেফতার করল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হল পুলিশের তৎপরতায়। সোমবার সন্ধ্যায় পুরুলিয়া জেলার বাংলা ঝাড়খন্ড সীমান্ত থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ তিন যুবককে গ্রেফতার করল পুরুলিয়া জেলার জয়পুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার পুরুলিয়ার বাংলা ঝাড়খণ্ড সীমানায় নাকা তল্লাশি চালাচ্ছিল জয়পুর থানার পুলিশ। সেই সময় প্রতিবেশি রাজ্য ঝাড়খণ্ড থেকে আসা একটি মোটরবাইকে তল্লাশি চালায়। আর তাতেই উদ্ধার হয় ওই আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা ঝাড়খন্ডের চন্দ্রপুরা থানা এলাকার বাসিন্দা। যে বাইক চেপে দুষ্কৃতিরা এসেছিল ইতিমধ্যে সেই বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়।

চলতি মাসের মাঝামাঝি, ১৩ তারিখে পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হন। খুনের সময় দুষ্কৃতীরা একটি বাইকে চেপে এসেছিল। সূত্রের খবর, সেই বাইকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বাজেয়াপ্ত হওয়া বাইকটি সেই বাইক কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা সামনে আসায় বীরভূমের বকটুই গ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে নামার নির্দেশ দেন পুলিশকে। তারপরই শুরু হয় জেলায় জেলায় পুলিশি তল্লাশি অভিযান। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বোমা, গুলি, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েই চলেছে। গ্রেফতার হচ্ছে একের পর এক দুষ্কৃতী। সোমবার রাতে ঝাড়খণ্ড সীমানায় পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ তিন যুবককে গ্রেফতার করে।

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত