খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

Share:

নিজস্ব প্রতিনিধি: খাকি উর্দি গায়ে অন ডিউটিরত অবস্থায় থেকে রাজনৈতিক দলের কার্যালয় উদ্বোধন। সেই ওসিকে ক্লোজ করল জেলা পুলিশ। ঘটনাটি দত্তপুকুর থানার অন্তর্গত বামনগাছি ফাঁড়ি এলাকার। স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি বামনগাছি এলাকায় ভারতীয় জনতা পার্টির একটি দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান হয়। অভিযোগ, ওই অনুষ্ঠানে পুলিশের উর্দি পরেই উপস্থিত ছিলেন বামনগাছি ফাঁড়ির ওসি সুজিত দে। উর্দি পরা অবস্থায় ওসি সুজিত দে-কে অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়। শুধু তাই নয়, বিজেপি নেতৃত্বের তরফে তাঁকে গলায় দলীয় উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়াও হয়।

আরও পডুন: ব্যাংকক থেকে কলকাতায় সোনা পাচারের অভিযোগে বিমানবন্দরে আটক ১

সেই মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ছড়ি পড়ার পরই তা নিয়ে শুরু হয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা। বিতর্কে জড়িয়ে পড়েন ওসি সুজিত দে। কর্মরত অবস্থায় একজন পুলিশ আধিকারিকের রাজনৈতিক দলের কর্মসূচিতে এমনভাবে উপস্থিত থাকা এবং দলীয় উত্তরীয় গ্রহণের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। পুলিশের নিরপেক্ষতা এবং সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরত্ব বজায় রাখার বিষয়টি নিয়েও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। অভিযুক্ত পুলিশ আধিকারিকের তরফ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি এই বিষয়টি নিয়ে। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি প্রকাশের পর ওই পুলিশ আধিকারিককে ক্লোজ করা হয়েছে বলে সূত্রের খবর। যদিও বিষয়টি নিয়ে বারাসাত জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনওরকম প্রতিক্রিয়া দিতে চাননি (এড়িয়ে যান)। তবে পুলিশের এমন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন নাগরিকরা। শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক