কেলেঙ্কারি, মিঠুন ঢোকার আগে বিজেপির কর্মিসভায় বেজে উঠল ‘মুঝকো পিনা হ্যায় পিনে দো’, বিতর্ক তুঙ্গে

ইস্পাতনগরী দুর্গাপুরে বিজেপি কর্মীসভাতে যোগ দিতে গিয়েছেন অভিনেতা-রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী। সেই কারণে বিজেপিকর্মী ও সমর্থকদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে!

Share:

নিজস্ব প্রতিনিধি: ইস্পাতনগরী দুর্গাপুরে বিজেপি কর্মীসভাতে যোগ দিতে গিয়েছেন অভিনেতা-রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী। সেই কারণে বিজেপিকর্মী ও সমর্থকদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে! লাউডস্পিকারে মিঠুনের অভিনীত একের পর এক বলিউড ছবির গান বাজছে। আর তাতেই বিতর্ক। কেননা কর্মীসভা শুরু হওয়ার আগেই মাইকে বেজে উঠল ‘মুঝকো পিনা হ্যায় পিনে দো’, ১৯৯৩ সালে মুক্তি প্রাপ্ত মিঠুন অভিনীত ‘ফুল অউর অঙ্গার’ ছবির গান এটি। গানের কথার মধ্যেই মদের নেশা উল্লেখ রয়েছে। পাশাপাশি গানের চিত্রায়ণে মিঠুনকে রাগ-হতাশায় ডুবে থাকতে দেখা গিয়েছিল। কিন্তু মঙ্গলবার দুর্গাপুরে নেতাজি ভবনে বিজেপির কর্মীসভার আগে এই গান বাজতেই শোরগোল পড়ে যায় দুর্গাপুরের রাজনৈতিক মহলে। সুযোগ বুঝেই বিজেপির তুলোধনা করতে ছুটে আসে তৃণমূল।

বলে, ‘বিজেপির রাজনীতি মানেই কী নেশায় চুর হওয়া?’ অন্যদিকে তৃণমূলকে ছেড়ে কথা বলেনি বিজেপি। দিল্লিতে সংসদ ভবনে প্রতিবাদ জানাতে গিয়ে মহুয়া মৈত্রের অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার কথাও তুলেছে বিজেপি। বিষয়টি অভিনয় বলে কটাক্ষ করেছে বিজেপি। এদিন সভার প্রধান বক্তা ছিলেন অভিনেতা-নেতা মিঠুন। বিজেপির কর্মীসভা থেকে মিঠুনের স্পষ্ট বার্তা ছিল যে, ২০২৬ সালের বিধানসভা ভোটে বাংলা থেকে উৎখাত করা হবে তৃণমূলকে। পাশাপাশি ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থার অভিযোগ উড়িয়ে তিনি বলেন, ‘আমার উটির হোটেলে দেড়শো পরিযায়ী শ্রমিক কাজ করেন। বম্বেতে (মুম্বই) পাঁচ জন বাঙালি শিল্পী গান গাইছেন। ভেদাভেদের কোনও জায়গাই নেই। সনাতন হচ্ছে আমাদের উৎস।’

কিন্তু মিঠুনের মঞ্চে ওঠার আগে তাঁর ছবির এই গান বাজানো বিরোধীদের দৃষ্টিকটু লেগেছে। এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করে তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, ‘এবার ভোট চাইবার আগে থেকেই বোতল চাইছে বিজেপি। দল তো আগেই হোঁচট খাচ্ছিল, এ বার গান শুনে পুরো দল দুলে যাবে। আর রাজনৈতিক মঞ্চ থেকে মত্ত হওয়ার গান বাজানো মানে মানুষের সমস্যাকে উপহাস করা।’ তবে তাঁর মন্তব্যে বিজেপির পাল্টা দাবি, ছোট্ট ঘটনাকে বড় করে তুলে ধরাই তৃণমূলের কাজ। এ নিয়ে পশ্চিম বর্ধমানের বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত জানিয়েছেন, গান তো গানই। গান দিয়ে কাউকে নেশা করতে উদ্বুদ্ধ করা হচ্ছে না। বিনোদনের জন্যেই বাজানো হয়েছে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র দিল্লিতে কী করেছেন, সেটা সবাই দেখেছে। বাস্তবে অভিনয় উনিই করেন। তৃণমূল রাজনীতি না পেয়ে অভিনয় করছে।

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?