জমির সার কিনতে গিয়ে ঘুরল ভাগ্যের চাকা, রাতারাতি কোটিপতি আউশ গ্রামের বামাচরণ

Share:

নিজস্ব প্রতিনিধি: অভাবের সংসার। কোনওরকমে চাষাবাদ ও পশুপালন করে দিন কাটছিল পূর্ব বর্ধমান জেলার(East Barddhaman) আউশ গ্রামের(Ausgram) ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা বামাচরণ মেটে ও তাঁর পরিবারের। অবশ্য পরিবার বলতে বাড়িতে রয়েছেন তাঁর বিধবা মা, স্ত্রী, এক ছেলে ও মেয়ে। অন্য লোকের সামান্য কিছু জমিতে ভাগচাষের(Poor Farmer) পাশাপাশি জনমজুরি করেন বামাচরণ। সেই চাষের জমিতে সার প্রয়োগের জন্যই স্ত্রী বোধন দেবীর কাছ থেকে ১০০ টাকা নেন বামা। কিন্তু পটাশ সার কেনার বদলে বাজারে যাওয়ার পর তাঁর জীবনে যে এত বড় বাঁকবদল ঘটবে তা বোধহয় নিজেও কল্পনা করতে পারেননি বামাচরণ।

আরও পড়ুনঃ প্রায় তিন গুণ বেশি লক্ষ্মীলাভ কার্তিক আরিয়ানের, ‘ভুল ভুলাইয়া ৩’-এ বিদ্যা পেলেন কত!

সোমবার সার কিনতে গিয়ে তিনি দেখেন দোকান বন্ধ রয়েছে। পাশের দোকানে সার থাকলেও পটাশ সার নেই। অগত্যা বউয়ের দেওয়া ১০০ টাকার মধ্যে ৬০ টাকা দিয়ে দুটি লটারির টিকিট কিনে বাড়ি ফেরেন বামাচরণ। নির্দিষ্ট সময়ের ব্যবধানে বের হয় টিকিটের ফলাফল। এদিন দুপুরে খেতে বসার সময় মোবাইলে টিকিটের নম্বর মেলাতে গিয়ে রীতিমতো চোখে কপালে ওঠে বামাচরণের। তিনি দেখেন, তাঁর দুটি টিকিটের মধ্যে একটিতে প্রথম পুরস্কার লেগেছে। প্রথমে পুরো বিষয়টি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি। এরপর বারংবার সেই নম্বর মিলিয়ে একসময় বুঝতে পারেন যে তিনিই বিজয়ী হয়েছেন(Lottery Ticket Winner)।

আরও পড়ুনঃ টি-সিরিজ মালকিন দিব্যাকে ‘পাগল’ সম্বোধন করণের, পালটা আলিয়াকে খোঁচা অভিনেত্রীর

এরপর বাড়ির সকলকে বিষয়টি জানালে তাঁরাও প্রথমে চমকে ওঠেন। এপ্রসঙ্গে বামাচরণ বলেন, ‘ওইদিন দুই সিরিজ়ের টিকিট কিনি। দাম পড়ে ৬০ টাকা। অভাবের সংসারে এই টাকার দাম অনেক। টিকিটের কথা বাড়িতে কাউকে বলিনি। এরপর আমি মাঠে ছাগল চড়াতে যাই। বাড়ি এসে খেতে বসার সময় টিকিটের নম্বর মিলিয়ে দেখি আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি।’ তবে লটারি জিতে কোটিপতি হওয়ার দোরগোড়ায় পৌঁছে গেলেও দুশ্চিন্তা কমেনি গরিব চাষীর। গ্রামের খবর রাষ্ট্র হতে বেশি সময় নেয় না। তাই নিরাপত্তার অবাধ বোধ করায় কয়েক ঘন্টার মধ্যেই নিজের ভাইপোকে নিয়ে ছোড়া ফাঁড়িতে তিনি পৌঁছে যান নিরাপত্তার আর্জি নিয়ে। টাকা পেতে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আরও বেশ কিছু নিয়ম কানুনের মধ্য দিয়ে যেতে হবে। যতদিন না পর্যন্ত এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ততদিন ফাঁড়িতেই থাকবেন বামাচরণ। তাঁর স্ত্রী দুবেলা নিয়ম করে খাবার দিয়ে আসছেন। স্থানীয় পুলিশরা তাঁর নিরাপত্তার ভার নিয়েছেন এবং তাঁর পরিবারকে নিশ্চিন্ত থাকতে বলেছেন। টাকা পেয়ে আগে কিছু জমি-জমা কেনার পরিকল্পনা রয়েছে দরিদ্র কৃষকের। মাত্র ৬০ টাকার টিকিট কেটে বামাচরণের কোটিপতি হওয়ার স্বপ্ন এখন শুধু সময়ের অপেক্ষা।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?