কোদালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় দেওয়ালে সাঁটানো হলো পোস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া: হুগলি জেলার চুঁচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া- ২ নম্বর গ্রাম পঞ্চায়েত(Kodalia Gram Panchayet) এলাকায় বিভিন্ন দেওয়ালে কম্পিউটারে প্রিন্ট করে পোস্টার সাঁটানো হয়েছে।  তাতে লেখা” দয়া করে তৃণমূলের প্রার্থীরা কলের টাকা ফেরত দিয়ে ভোট চাইতে আসবেন” । এই দাবি নিয়ে স্থানীয় নাগরিকবৃন্দদের নামে ওই এলাকার একাধিক জায়গায় পোস্টার লাগানো হয়েছে।

এদিকে কোদালিয়া – ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিদ্যুৎ বিশ্বাস(Bidut Biswas) বলেন, এসব বিজেপি’র চক্রান্ত। এরা এলাকার কোন উন্নয়নে থাকে না। প্রতিবার তারা ভোটের সময় এই ধরনের নানা চক্রান্ত করে তৃণমূলের বিরুদ্ধে । আগে বিজেপি নিজেদের নামে পোস্টার দিত। এখন এলাকার মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়ে পোস্টার (Poster)সাটিয়ে কুৎসা করছে। এর জবাব দেবে জনগণ।

অপরদিকে বিজেপির হুগলী জেলার সাংগঠনিক সাধারণ সম্পাদক সুরেশ সাউ(Suresh Show) বলেন, মানুষের বাড়িতে জলের কল পৌঁছে দেওয়ার বিষয়টি পুরোপুরি কেন্দ্রের পি এইচ ই প্রকল্প। অথচ এই প্রকল্পের জন্য ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রত্যেকের বাড়ি থেকে টাকা নেওয়া হয়েছে ।তাই মানুষ ক্ষিপ্ত হয়ে এই পোস্টার লাগিয়েছে। যতক্ষণ টাকা ফেরত দেবে না ততক্ষণ মানুষ এই প্রতিবাদ জানাবে। এই কাজ জনগণ করেছে এবং ঠিক করেছে বলে স্থানীয় বিজেপি নেতার দাবি। তবে রাতের অন্ধকারে কম্পিউটার থেকে প্রিন্ট বের করে এই পোস্টারগুলি ওই এলাকার অলিতে গলিতে কে বা কারা সাঁটালো তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

বিগ-বিকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল