উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে পোস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তরপাড়া: বিধানসভা নির্বাচনে রাজ্যে ভরাডুবির পরে দিকে দিকে ভাঙন ধরছে তৃণমূলে। বিধানসভা থেকে লোকসভা, এমনকি রাজ্যসভাতেও ভাঙন ধরেছে। বিভিন্ন দুর্নীতির অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার করা হচ্ছে তৃণমূল নেতাদের। এই আবহে উত্তরপাড়াতে পোস্টার পড়েছে তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে। উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরের ছবি দিয়ে তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়েছে।

জানা গিয়েছে, উত্তরপাড়া রেল স্টেশন টিকিট কাউন্টার, কাঁঠাল বাগান বাজার পার্শ্ববর্তী অঞ্চলে ২ ভাগে পোস্টার দেওয়া হয়েছে। দুটিতেই হিসেব চেয়ে বিচারের দাবি তোলা হয়েছে। ১০০ কোটির ওপরে দুর্নীতির অভিযোগ তুলে দিলীপ যাদব, সুব্রত মুখোপাধ্যায় ও টুকাইয়ের নামে পোস্টার পড়েছে। অন্যদিকে, ১০০ কোটির নিচে নাম রয়েছে ছোটো পিন্টু, অর্নব রায় ও মৌসুমি বিশ্বাসের। শনিবার সকালে স্থানীয়রা এই পোস্টারগুলো দেখতে পায়। পুরপ্রধান দিলীপ যাদব সহ সকলের ছবি দিয়ে অভিযোগ তোলা হয়েছে।  

দিলীপ যাদবের বিরুদ্ধে তোলাবাজি, বেনামি সম্পত্তি জবরদখল ও পাচার চক্রের অভিযোগ তোলা হয়েছে। অন্যদিকে, সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে উত্তরবঙ্গের রিসোর্ট তৈরি, অবৈধ প্রমোটিং, অবৈধ রেস্টুরেন্ট এবং তোলাবাজির অভিযোগ উঠেছে। টুকাইয়ের বিরুদ্ধে নারী নির্যাতন, অবৈধ প্রমোটিং, অবৈধ নির্মাণের অভিযোগ রয়েছে। অন্যদিকে, ছোট পিন্টুর বিরুদ্ধে মিউনিসিপালিটি রিক্রুটমেন্ট দুর্নীতি, অবৈধ ব্যবসা এবং তোলাবাজির অভিযোগ তোলা হয়েছে। অর্নব রায়ের বিরুদ্ধে অভিযোগ, জাল নথি বানানো এবং তোলাবাজির অভিযোগ রয়েছে। মৌসুমী বিশ্বাসের বিরুদ্ধে বেনামি সম্পত্তির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দুর্নীতির অভিযোগে তদন্ত হওয়া উচিত। 

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

পুজোর মুখে অঘটন, দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিজেপির মণ্ডল সভাপতি

প্রতিপদেই ঘটপুজো, পুরুষদের কাঁধে চড়ে বিসর্জনে যায় মণ্ডল বাড়ির হরগৌরী

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা

কেতন কাণ্ডের ছায়া, বিয়ের কথা শুনেই প্রেমিকাকে খাদে ঠেলে ফেল দিল প্রেমিক

নবান্নের কাছেই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, দুর্ঘটনা নাকি খুন?

সাধুর বেশে রাজ্যে অনুপ্রবেশ, কোচবিহারে গ্রেফতার পঞ্চাশোর্ধ্ব বাংলাদেশি নাগরিক

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশি বোলার

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

হাতিদের প্রাণ বাঁচাতে নিজের লাল টি-শার্ট খুলে ট্রেন থামাল বনকর্মী

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ