বাংলাদেশে আলু পাচার রুখতে রাতভর সীমান্তে পাহারা দেবেন মন্ত্রী বেচারাম মান্না

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিন রাজ্যে পাঠানো যাবেনা আলু। বিশেষত বাংলাদেশে একেবারেই নয়। রাজ্যে আগে আলুর চাহিদা মিটবে তারপর আলু উদ্বৃত্ত থাকলে তখন অন্যত্র পাঠানোর কথা ভাবা হবে। বুধবার রাস্তায় নেমে সীমান্তে আলুপাচার রুখতে গিয়ে এই মন্তব্য রাজ্যে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার(Minister Becharam Manna)। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই কোচবিহার মালদা একাধিক সীমান্ত দিয়ে বেশ কিছু অসাধু ব্যবসায়ী টনটন আলু অধিক মুনাফা লাভের আশায় এবং রাজ্যে সংকট তৈরি করতে বাংলাদেশে পাচার করেছে। এই ঘটনা আর ঘটবে না। তিনি এবং প্রশাসন নিজে রাস্তায় থেকে সজাগ ভাবে নজর রাখছেন।আলু নিয়ে উদ্বিগ্ন রাজ্য(State)।

মজুত আলুতে আর মাত্র ৪৫ দিন চলতে পারে। তাই কোনও ভাবেই যাতে আলু ভিন রাজ্যে বা বাংলাদেশে না যায় সে ব্যাপারে দৃঢ় মনোভাব নিয়েছে রাজ্য সরকার। খড়্গপুর-বালেশ্বর জাতীয়সড়কের নারায়ণগড়ের বেলদা, দাঁতনের(Datan) বামনপুকুর ও সোনাকোনিয়াতে তিনটি নাকা চেকিং শুরু হয়েছে। সেগুলি বুধবার সন্ধ্যায় পরিদর্শন করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। নাকাতে যাতে কোনও খামতি না থাকে সে দিকে বিশেষ নজর দিতে নির্দেশ দেন তিনি পুলিশকে।

এদিন প্রথমে বেলদার শ্যামপুরাতে নাকা পরিদর্শন করার পর দাঁতনে যান মন্ত্রী বেচারাম মান্না। নিজেই গাড়িতে কি বহন করা হচ্ছে তা খতিয়ে দেখেন। পুলিশের কাজে সন্তোষ প্রকাশ করেছেন মন্ত্রী। তিনি বুধবার রাত ভোর নাকা তদারকির জন্য সোনাকোনিয়া এলাকায় থাকবেন বলে জানিয়েছেন। তিনি জানান, রাতে থেকে বর্ডার এলাকা পরিদর্শন করব। কিছু ক্ষেত্রে অসাধু উপায়ে আলু(Potato) পাচারের চেষ্টা চলছে। সেই চেষ্টায় পুলিশের কড়া পদক্ষেপে তা হচ্ছে না। কোথাও যাতে ফাঁক না থাকে তা দেখা হচ্ছে। নতুন আলো আসতে বেশ কিছুটা দেরি হবে অর্থাৎ নতুন বছরের জানুয়ারি মাসের ১৫ তারিখ অব্দি পুরনো আলুতে রাজ্যবাসীকে যোগান দেওয়া হবে।

এমনিতেই ডিসেম্বর মাসে প্রতিদিন আলুর চাহিদা অত্যাধিক বেড়ে যায়, কাঁচা শাকসবজি বাজারে প্রচুর থাকার দরুন। তাই নতুন করে সেই চাহিদা তে যাতে আর ঘাটতি না পড়ে তার জন্য ইতিমধ্যে রাজ্য সরকার মঙ্গলবার আলোচনা করে আলু ধর্মঘট প্রত্যাহার করিয়েছে হিমঘর ব্যবসায়ীদের। কড়া নজরদারি চললে রাজ্যে আলুর দাম কমতে শুরু করবে উল্লেখযোগ্য ভাবে বলে জানিয়েছেন রাজ্যে কৃষি বিপণন মন্ত্রী।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ