Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা অগ্রাহ্য, গ্রেফতারি পরোয়ানা জারি হবে রাজগঞ্জের বিডিও-র বিরুদ্ধে?

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজগঞ্জের বিধায়ক প্রশান্ত বর্মণকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে আত্মসমর্পণ করেননি তিনি। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্যাকে খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মণকে ২৩ জানুয়ারির মধ্যে আত্মসমর্পণ করার কথা বলা হয়েছিল।  আত্মসমর্পণের পর জামিনের আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছিল। কিন্তু আত্মসমর্পণ করেননি তিনি। এবারই প্রশ্ন উঠছে গ্রেফতারি পরোয়ানা জারি হবে রাজগঞ্জের বিডিও-র বিরুদ্ধে?

সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি বিজয় বিস্ময়ের বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। ২৩ জানুয়ারির মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে প্রশান্ত বর্মনকে। বারবার আগাম জামিনের আর্জি জানিয়েছিল রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। গত ২২ ডিসেম্বর কলকাতা হাইকোর্ট আগাম জামিনের আর্জি খারিজ করে দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আত্মসমর্পণ করতেই হবে প্রশান্ত বর্মনকে। আত্মসমর্পণের পরে তিনি জামিনের আবেদন করতে পারবেন।

সল্টলেকের দত্তাবাদে স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ করে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যদিও তিনি বার বার জানিয়েছেন, রাজবংশী হওয়ায় তাঁকে ফাঁসানো হচ্ছে। বার বার আগাম জামিনের আবেদন করছেন। কিন্তু তাঁকে আত্মসমর্পণ করতেই হবে বলে জানিয়েছে আদালত। সোনা ব্যবসায়ী খুনে বিডিওর প্রশান্ত বর্মনের আগাম জামিন কার্যকর করেছিল বিধান নগর আদালত। ২৫ হাজার টাকার দুটি সিকিউরিটি বন্ডে জামিন কার্যকর করা হয়েছিল। প্রশান্ত বর্মনকে নির্দেশ দেওয়া হয়েছিল যেদিন যেদিন তাঁকে হাজিরার কথা বলা হবে, তাকে হাজিরা দিতে হবে। তাকে আগাম জামিন দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত। শুক্রবারের মধ্যে আত্মসমর্পণ করার কথা ছিল। কিন্তু এখনও আত্মসমর্পণ করেননি তিনি। এবার তাঁকে গ্রেফতার করা হয় কিনা সেটাই দেখার। 

কেরলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সন্তোষ নায়ার

মমতার কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পোড়ানো হল স্কুটার

পরিচারিকা থেকে MLA, জানুন বিজেপির কলিতা মাঝির অনুপ্রেরণামূলক যাত্রার গল্প

বিয়ের আসরে ডেলিভারি বয়কে ২১০০ টাকার নোটের মালা পরিয়ে দিলেন বর-কনে, ভিডিও ভাইরাল

পুরো রাত ঘুমানোর পরেও কেন কাটছে না ক্লান্তি? জেনে নিন সারাদিন ঘুম ঘুম পাওয়ার আসল কারণ

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে