স্ত্রীর কথায় গুরুত্ব দেননি স্বামী! দিনেদুপুরে শ্বশুরের হাতে খুন গর্ভবতী পুত্রবধূ, চাঞ্চল্য হাওড়ায়

দিনে দুপুরে রক্তারক্তি কাণ্ড হাওড়ায়। শ্বশুরের হাতে খুন হলেন গর্ভবতী পুত্রবধূ। রক্তাক্ত অবস্থায় গৃহবধূর দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনে দুপুরে রক্তারক্তি কাণ্ড হাওড়ায়। শ্বশুরের হাতে খুন হলেন গর্ভবতী পুত্রবধূ। রক্তাক্ত অবস্থায় গৃহবধূর দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য। খবর শুনেই ওই বাড়িতে ভিড় জমিয়েছেন আশেপাশের মানুষজন। অভিযুক্তের ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন পুলিশের বিশাল বাহিনী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাওড়ার উদয়নারায়ণপুর এলাকায়। কিন্তু কেন এমন ঘটনা ঘটল? স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিয়ের পর থেকে ওই গৃহবধূর সংসারে অশান্তি লেগেই থাকত। বিভিন্নভাবে পুত্রবধূকে নির্যাতন করত অভিযুক্ত শ্বশুর। তাঁর কথা না শুনলেই মারধর করত।
কয়েক মাস আগেও পুত্রবধূকে মারধরের অভিযোগ উঠেছিল ওই বৃদ্ধের বিরুদ্ধে। তখন গৃহবধূর পরিবার, স্থানীয় মানুষ এবং আত্মীয়দের উপস্থিতিতে বিচার বা শালিশি সভার ব্যবস্থা করা হয়েছিল। সকলে পরিবারে শান্তি ফেরানোর চেষ্টা করেন। কিন্তু কিছুদিন ঠিক থাকার পর আবারও পুত্রবধূর উপর নির্যাতন শুরু করে অভিযুক্ত। দিনের পর দিনের অত্যাচারের মাত্রা বেড়েই গিয়েছিল। গৃহবধূর স্বামী কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন। শ্বশুরের হাতে অত্যাচারের ঘটনা নির্যাতিতা বারবার তাঁর স্বামীকে জানালেও তিনি কোনও কর্ণপাত করেননি। জানা যায়, এদিন পুত্রবধূকে ক্রমাগত মারধরের পর তাঁর মাথায় ধারালো বা ভারী অস্ত্র দিয়ে আঘাত করে।
তার জেরেই গৃহবধূ যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয়। প্রচুর রক্ত বের হয়। চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে কাছের হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। জানা যায়, মৃত গৃহবধূ পাঁচ মাসের গর্ভবতী ছিলেন। ঘটনার জানাজানি হতে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উদয়নারায়ণপুর থানার পুলিশ। অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গ্রামবাসীরা শ্বশুরকে যাবজ্জীবন অথবা ফাঁসির দাবি করেছেন।

প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর

বাড়ির ভিতরেই স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

শ্রদ্ধার ‘ইথা’র ভয়ে কাঁটা! প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর, ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না ‘ফৌজি’

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

একই রকম মিষ্টি খেয়ে বিরক্ত? শেষ পাতে রাখুন ছোলার ডালের বরফি

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি 

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার