ডেলিভারির দিনেই SIR শুনানিতে ডাক, কেন্দ্রে হাজির গর্ভবতী মা!

Share:

নিজস্ব প্রতিনিধি, চন্দ্রকোনা : শুরু হয়ে গিয়েছে এসআইআর-র হিয়ারিং। রাজ্যের বিভিন্ন প্রান্তে শুনানি কেন্দ্রে ডেকে পাঠানো হয়েছে নো ম্যাপিং ভোটারদের। এই শুনানিতে ডাক পেয়েছে বৃদ্ধ, বৃদ্ধা থেকে গর্ভবতী মহিলাও। তেমনই একজন বছর ২৭-র ভোটার চন্দ্রকোনার কুঁয়াপুরের বন্দনা মণ্ডল।  শনিবারই ছিল তাঁর ডেলিভারি। হাসপাতালে না গিয়ে তাঁকে আসতে হয়েছে শুনানি কেন্দ্রে।

বিডিও অফিসের দোতলায় চলেছে শুনানি।নিচে চেয়ারে বসেছিলেন গর্ভবতী মা। সঙ্গে ছিলেন স্বামী শুভ্রপ্রকাশ মন্ডল। বিডিও অফিসে হাজির বিডিও সমেত ব্লকের ৬ জন এইআরও(AERO),কমিশন নিযুক্ত ৬ জন মাইক্রো অবজার্ভার,বিভিন্ন বুথের বিএলও’রা। শুনানি কেন্দ্রে দেখা গিয়েছে বৃদ্ধ, বৃদ্ধা, এক চোখে দেখতে পাননা এমন ভোটার থেকে সদ্য চোখের অপারেশন করা কয়েকজন বৃদ্ধাকে। তাঁদের সঙ্গে ছিলেন বন্দনাও। কিন্তু শুনানি কেন্দ্রে কেন এঁরা? এঁদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে কমিশন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে গাইড লাইন দিয়ে জানানো হয়েছিল যাঁরা বৃদ্ধ, বৃদ্ধা, বা অসুস্থ, গর্ভবতী তাঁদের বাড়িতে গিয়েই করতে হবে শুনানি। খোঁজ নিয়ে জানা যায়, কুঁয়াপুরে শ্বশুরবাড়ি হলেও গর্ভবতী বন্দনার বাপের বাড়ি চন্দ্রকোণার জয়ন্তীপুরে। সেখানকার ১৪৯ নম্বর বুথের বিএলও শুভাশিষ গোস্বামী বন্দনার বাপের বাড়িতেই তাঁর এসআইআর ফর্ম দিয়ে এসেছিলেন এবং ২০০২ এ বাবার তালিকা ধরেই ফর্ম পুরন করেছিলেন। বিয়ের পরও ঠিকানা পরিবর্তন সংক্রান্ত বিষয়ে শুনানিতে ডাক পড়েছিল এই গর্ভবতী তরুণীর। ২২ ডিসেম্বর বাপের বাড়িতে নোটিশ দিয়ে আসেন বিএলও। কিন্তপ বন্দনার ডেলিভারির ডেচের কথা বিএলও না জানাতেই শুনানি কেন্দ্রে আসতে হয়েছে তাঁকে।

গর্ভবতী মহিলার শুনানি কেন্দ্রে আসার কথা শুনে শুনানি কেন্দ্র ছেড়ে বিডিও, AERO ও মাইক্রো অবজার্ভার নিচে নেমে এসে তড়িঘড়ি মহিলার শুনানি পর্ব মিটিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন বিডিও। শুনানি কেন্দ্রে ১৫ মিনিট অপেক্ষা করে সমস্ত কাজ মিটিয়েই সুস্থ অবস্থায় স্ত্রীকে বাড়ি নিয়ে যান গর্ভবতী তরুণীর স্বামী। জানা গিয়েছে। বাড়িতে ফিরে সুস্থ রয়েছেন ওই তরুণী।

সম্পত্তি নিয়ে বিবাদ, রাগে আড়াই বছরের সন্তানকে গলা টিপে খুন ‘গুণধর’ বাবার, চাঞ্চল্য বাদুড়িয়ায়

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অনিল ভার্মা

সাড়ে তিন মাস বাদে বাড়ি ফিরল পোষ্য, মানত পূরণে ৬০ কিমি হেঁটে মন্দিরে মালিক

টুলু মণ্ডলকে ঘিরে বিতর্কের মাঝে ক্লোজ মহম্মদবাজারের দুই সাব ইন্সপেক্টর

গায়কের পর অভিনেতা, মিউজিক ভিডিওতে অভিনয় করলেন দিলীপ

টাকার বিনিময়ে প্রশ্নপত্র পাচার, পিছিয়ে গেল পরীক্ষা, অভিযোগ সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

হুমকি পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক! নিরাপত্তা বাড়ল প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

রাম মন্দির ট্রাস্টে বড় রদবদল, ‘পালক’ পদ ছাড়লেন আরএসএস নেতা ভাইয়াজি যোশী

মুক্তির আগেই বিতর্কে ‘রামায়ণ’, নির্মাতাদের হুঁশিয়ারি রামলীলা মহাসঙ্ঘের

বেকসুর খালাস ব্রিজভূষণ, দিল্লি হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বজরং পুনিয়ার