মর্মান্তিক! নবপত্রিকা স্নান করাতে গিয়ে জলে ডুবে মৃত্যু পুরোহিতের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তমীর সকালেই মর্মান্তিক দুর্ঘটনা। নবপত্রিকা স্নান করাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল পুরোহিতের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ায়। জানা গিয়েছে উলুবেড়িয়ার বড়গাছিয়া নবোদয় ক্লাবের পুজোর নবপত্রিকা স্নান করাতে গিয়েছিলেন ওই এলাকারই বাসিন্দা সমর চক্রবর্তী। বছর ৪৫-এর এই পুরোহিত নবপত্রিকা স্নান করানোর পরে ঘটে জল নিতে গঙ্গায় নামতে গেলে তাঁর পা পিছলে যায়। এরপরেই জলের টানে ভেসে যান তিনি। তাঁকে ওইভাবে তলিয়ে যেতে দেখে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজে নামেন। তাঁদের চেষ্টাতেই বেশ কিছুক্ষণ পরে ওই পুরোহিতকে অচেতন অবস্থায় জল থেকে তোলা হয়। এরপর তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুরোহিতের এই আকস্মিক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই ওই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মহাসপ্তমীর দিন সকালেই এমন দুর্ঘটনা মুহূর্তে পুজোর আনন্দকে বিষাদে পরিণথ করেছে। পাশাপাশি ওই এলাকায়  এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনাও ছড়িয়েছে।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন