‘‌মমতা আমার ছোট বোনের মতো, বোধহয় রাগ করেছে’‌, উত্তরবঙ্গে আক্ষেপ রাষ্ট্রপতির

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বাংলায় রাষ্ট্রপতির অনুষ্ঠান ঘিরে এবার বিতর্ক তৈরি হল। আজ, শনিবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে আদিবাসী সম্মেলনে আমন্ত্রিত ছিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিধাননগরের বদলে বাগডোগরা বিমানবন্দরের অদূরে গোঁসাইপুরে ওই সভা হয়। কিন্তু ওই অনুষ্ঠানে দেখা যায়, দর্শকের সংখ্যা অত্যন্ত কম। আর তাতেই অসন্তুষ্ট হয়ে আক্ষেপ করলেন রাষ্ট্রপতি। কলকাতায় এখন ধর্নায় বসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে তোলপাড় রাজ্য–রাজনীতি। বিপুল পরিমাণ বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার প্রতিবাদে ধর্নায় বসেছেন তিনি। তাই দেখা হয়নি রাষ্ট্রপতির সঙ্গে।

এদিকে এই মেগা ধর্না চলছে বলেই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে পারেননি বাংলার মুখ্যমন্ত্রী। তবে আশা করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেটা তাঁর গলায় ধরাও পড়ল। এই বিষয়ে রাষ্ট্রপতি বলেন, ‘‌ওখানে (বিধাননগরে) সভা হলে হয়তো ভাল হতো। ওখানে অনেক জায়গা রয়েছে। অনেক মানুষ আসতে পারতেন। কিন্তু রাজ্য প্রশাসন কেন জানি না, ওখানে সভার অনুমতি দেয়নি। এমন জায়গায় আজকের সভা হচ্ছে, যেখানে মানুষের আসা কঠিন।’‌ মানুষ কম থাকায় খারাপ লাগলেও তার জন্য রাজ্য সরকারকে আক্রমণ করেননি রাষ্ট্রপতি। আগে যখন রাষ্ট্রপতি বাংলায় এসেছিলেন তখন দেখা হয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে।

অন্যদিকে রাষ্ট্রপতিকে সামনে রেখে আদিবাসী নৃত্যে মেতে উঠেছিলেন মুখ্যমন্ত্রী। সেই দিন খুব খুশি হয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিন্তু এবার তাঁকে স্বাগত জানাতে আসেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রাষ্ট্রপতির বক্তব্য, ‘‌মমতা বন্দ্যোপাধ্যায় আমার ছোট বোনের মতো। আমিও বাংলারই মেয়ে। বাংলার মানুষকে আমি ভালবাসি। মমতা বোধহয় রাগ করেছেন, তাই আমাকে স্বাগত জানাতে তিনি নিজে আসেননি। কোনও মন্ত্রীও আসেননি। যাইহোক, এটা কোনও বড় ব্যাপার নয়। আপনার সকলে ভাল থাকবেন।’‌

তাছাড়া প্রত্যেক বছর আদিবাসী সম্প্রদায়ের বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রিত থাকেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই বছর শিলিগুড়ির বিধাননগরে এই অনুষ্ঠান হচ্ছে। সেখানেই আজ যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতির। কিন্তু দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রধানের নিরাপত্তা এবং অন্যান্য বেশ কিছু কারণে বিধাননগরে রাষ্ট্রপতিকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তাই বাগডোগরা বিমানবন্দরের কাছে গোঁসাইপুরে সভাস্থল তাঁর জন্য ব্যবস্থা করা হয়। এখানেই রাষ্ট্রপতির কথায়, ‘‌মমতা বোধহয় রাগ করেছেন। তাই আমাকে স্বাগত জানাতে তিনি নিজে আসেননি, কোনও মন্ত্রীও আসেননি। ওখানে যথেষ্ট জায়গা আছে, কোনও সমস্যা ছিল না। অনেক মানুষ আসতে পারতেন। গোঁসাইপুরে লোকজনের আসাটা কঠিন। জানি না, রাজ্য প্রশাসন কোন যুক্তিতে জায়গা বদল করে দিল।’‌

পরিবেশবান্ধব ও পকেট ফ্রেন্ডলি! ইথানলে চলা শীর্ষ ৫টি বাইক, যা কেনা হবে লাভজনক

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

জানেন কেন এই শহরকে ‘ব্লু সিটি’ বলা হয়? জানলে অবাক হবেন আপনিও!

দুর্গাপুরের রাঢ়েশ্বর শিবমন্দির, স্থাপত্য আর লোককথার অনন্য মেলবন্ধন

৮ লক্ষণই বলে দেবে আপনি মানসিকভাবে ক্লান্ত কিনা, সতর্ক হন এখনই

মহাদেবের কৃপায় দূর হবে সব দুর্দশা! ভাগ্য ফেরাতে মেনে চলুন বেলপাতার এই ৪ টোটকা

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

বাথরুমের আয়না কি সত্যিই অশুভ শক্তি ডেকে আনে? জেনে নিন কোথায় লাগাবেন

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’