ভোটার তালিকায় নেই বঙ্গে ১২টি নির্বাচনে দায়িত্ব সামলানো প্রিসাইডিং অফিসারের নাম

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশভাগের সময় বাস্তুচ্যুত হয়েছিলেন এক বৃদ্ধা। যার এখন বয়স ৯৭ বছর।  তিনি জীবনে একটি ভোটও বাদ দেননি তাঁর নাম এবার এবার পড়ল ভোটার তালিকা থেকে। ৭২ বছর বয়সী এক অবসরপ্রাপ্ত শিক্ষক যিনি ১২টির বেশি নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন।তাঁর কাছে রয়েছে প্রয়োজনীয় নথিপত্র। তা সত্বেও তাঁর নামও তালিকা থেকে বাদ পড়েছে। ৬৮ বছর বয়সী আরেক ব্যক্তি একটি ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন এবং সেখানেই মারা যান। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার (SIR) এই নেতিবাচক প্রভাব ঘিরেই এখন তোলপাড় বাংলা। জেলায় জেলায় দেখা গিয়েছে একই ছবি। 

অবিভক্ত বাংলায় জন্ম নেওয়া এবং ১৯৪৭ সালে বাস্তুচ্যুত সুবর্ণ বালা পোদ্দার দেশের প্রতিটি নির্বাচনেই ভোট দিয়েছেন। অথচ এখন ভোটার তালিকায় তাঁর নামের কোনো হদিস নেই। নিজের নাম বাদ পড়ার বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ তিনি আঁধারে। জানেন না ঠিক কি হয়েছে। তবুও তিনি বলেন, “শরীর যদি সায় দেয়, তবে আমি অবশ্যই ভোট দেব।” তালিকায় নাম নেই, যদি তিনি ভোট দিতে না পারেন? এমন প্রশ্নের জবাবে বৃদ্ধা পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, “আমার কাছে তো ভোটার পরিচয়পত্র রয়েছে; তাহলে আমি ভোট দিতে পারব না কেন?” কলকাতার নারকেলডাঙ্গায় বসবাসরত তাঁর পরিবারের সদস্যরা জানান, এর আগে তিনি ‘হোম ভোটিং’ বা বাড়ি থেকে ভোট দেওয়ার সুবিধাটি গ্রহণ করেছিলেন। কিন্তু এবার ভোটার পরিচয়পত্র, আধার কার্ড, ব্যাঙ্কের পাসবুক এবং বিধবা ভাতার নথিপত্র সহ সবকিছু জমা দেওয়া সত্ত্বেও তাঁর আবেদনটি খারিজ হয়ে যায়।

আরও পড়ুন: রেশন বন্টন দুর্নীতি মামলায় সক্রিয় ইডি, ১২ জায়গায় একযোগে তল্লাশি

জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় নামের বানান ভুল ছিল। সেখানে তাঁর নাম লেখা ছিল ‘স্বর্ণ বালা’। এই ভুলের জন্য শুনানিতে ডাকা হয়েছিল বৃদ্ধাকে। জমাও দিয়েছিলেন প্রয়জনীয় নথি। তবুও শেষ পর্যন্ত তাঁর জমা দেওয়া নথিপত্রগুলো বাতিল করে দেওয়া হয়। ‘ফর্ম-৬’-এর মাধ্যমে নতুন করে নাম অন্তর্ভুক্ত করার চেষ্টাও ব্যর্থ হয়। পরিবারের আটজন সদস্যের মধ্যে মাত্র চারজন এবার ভোট দিতে পারবেন। বাকি চারজন—যাদের মধ্যে তাঁর দুই নাতিও রয়েছেন—তাঁরা তাঁদের ভোটাধিকার হারিয়েছেন। স্থানীয় তৃণমূল কংগ্রেসের (TMC) এক বুথ এজেন্ট জানান, ওই এলাকার ভোটার সংখ্যা ১,৩২৬ থেকে কমে ১,০৯২-তে নেমে এসেছে। হুগলি জেলায় এস. আশরাফুল হক নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক—যিনি ১২টি নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন তাঁর নামও ভোটার তালিকা থেকে বাদ পড়েছে অথচ তাঁর পরিবারের বাকি সদস্যদের নাম তালিকায় রয়েছে বলেও অভিযোগ রয়েছে।

ওই ব্যক্তি বলেছেন, তিনি তাঁর পাসপোর্ট, জমির নথিপত্র, প্যান কার্ড, আধার কার্ড এবং ব্যাঙ্কের নথিপত্র সবকিছুই জমা দিয়েছিলেন। তিনি বলেন, “আমরা এখানে পুরুষানুক্রমে বসবাস করে আসছি। আমার কাছে ১৯৪৪ সালের আমলের পৈতৃক জমির নথিপত্রও রয়েছে। ১৯৫৬ সালের ভোটার তালিকায় আমার বাবা-মায়ের নাম ছিল এবং সেই নথিপত্রটিও আমার কাছে সংরক্ষিত আছে। এমনকি ২০০২ সালের ভোটার তালিকাতেও আমার নাম ছিল। এত কিছুর পরেও আমাকে শুনানির জন্য তলব করা হলো। অথচ শুনানির নোটিশে এর কোনো সুনির্দিষ্ট কারণের উল্লেখই ছিল না।” বর্তমানে একটি ট্রাইব্যুনালে আপিল করেছেন। তিনি প্রশ্ন তোলেন, “যে ব্যক্তির কাছে পাসপোর্ট, জমির নথিপত্র এবং পেনশন সংক্রান্ত সরকারি আদেশপত্র সবকিছুই রয়েছে, তাঁর নাম কি আদৌ ভোটার তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব?” 

কলকাতার কাছেই ছোট্ট বৃন্দাবন! ঘুরে আসুন জোকার স্বামীনারায়ণ মন্দির

শ্রীকৃষ্ণের ১৬,১০৮টি বিয়ে! জন্মাষ্টমীতে জানুন আসল সত্য

ডিজিটাল পেমেন্টে বিপ্লব! মেটার হাত ধরে হোয়াটসঅ্যাপেই মেটানো যাবে বিল

রান্নাঘরের ৩ জিনিসেই কাটবে বাড়ির ‘নেগেটিভিটি’! বাস্তু মেনে কী করবেন জেনে নিন-

জানেন কেন হোটেলের ঘরে থাকে না দেওয়াল ঘড়ি? কারণ শুনলে অবাক হবেন

৬ নভেম্বর পর্যন্ত সৌভাগ্যের ছোঁয়া, সাফল্যের শিখরে পৌঁছবেন ৫ রাশির জাতকরা

রাতারাতি বদলে যেতে পারে ভাগ্য! বুধের ভদ্র রাজযোগে কপাল খুলবে এই ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: জন্মাষ্টমীতে সন্তানের থেকে সুখবর, হঠাৎ অর্থপ্রাপ্তি, চট করে মাথা গরম করবেন না..

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?