রেশন বন্টন দুর্নীতি মামলায় সক্রিয় ইডি, ১২ জায়গায় একযোগে তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনের মুখে ফের অ্যাকশন মুডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। রেশন বন্টন দুর্নীতি মামলায় কলকাতা সহ ১২ জায়গায় চলছে তল্লাশি। কলকাতা, মুর্শিদাবাদ, বনগাঁ, হাওড়ায় চলছে ইডি তল্লাশি।

শুক্রবার সকালে লর্ড সিনহা রোডে ব্যবসায়ী অফিসে হানা দিয়েছে ইডি। রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তের বসন্তকুমার সারাফ নামে একজন ব্যবসায়ীর নাম উঠে আসে। তাঁর অফিস ও বাড়িতে হানা দিয়েছে ইডি।ব্যবসায়ী সারাফের কোম্পানির নামে কিভাবে রেশন বন্টন করা হতো এবং কোথায় কোথায় পাঠানো হতো সব নিয়ে তদন্ত করছে ইডি। জানা গিয়েছে, পোদ্দার কোর্টের ছটি অফিসে হানা দিয়েছে ইডি আধিকারিকরা। লর্ড সিনহা রোড, মিন্টো পার্ক সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি।

জানা গিয়েছে, শুক্রবার সাতসকালে ইডির একাধিক দল ভাগ হয়ে রাজ্যের একাধিক জায়গায় পৌঁছে যায়। সকাল থেকেই জোরদার তল্লাশি শুরু হয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে বাইরে রেখে নিরাপত্তার মধ্যেই চলছে তল্লাশি অভিযান। বিগত কয়েকদন ধরেই রেশন বন্টন মামলায় সক্রিয় ভূমিকা নিয়েছে ইডি। একাধিক জায়গায় তল্লাশি অভিযান থেকে শুরু করে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। সেই মতোই শুক্রবারও অভিযান চালিয়েছে ইডি আধিকারিকরা। পোদ্দার কোর্টের ৩ নম্বর গেটে ৮ তলায় ইডির এই অভিযান বলে জানা গেছে। সেখানে ৬টি অফিসে হানা দিয়েছে ইডি।

রেশন দুর্নীতি মামলার তদন্ত রাজ্যে তোলপাড় সৃষ্টি করেছিল। এই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারের পর তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। প্রাক্তন মন্ত্রী কয়েক কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে চার্জশিটে উল্লেখ করে তদন্তকারী সংস্থা ইডি। ২০২৫ সালের ১৫ জানুয়ারি জামিনে ছাড়া পেয়েছেন তিনি।প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বালুকে ফাঁসানো হয়েছে। ওর হিংসে করে গ্রেফতার করা হয়েছিল। এবার ফের রেশন বন্টন দুর্নীতি মামলায় সক্রিয় হয়েছে ইডি।

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

FIFA World Cup 2026: আর্জেন্টিনা ২: জর্ডন ০ (হাফটাইম)

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও

খালি পেটে খান এই পরিচিত পাতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভাল ফল পেতে পারেন

জানেন কি রুটি জনপ্রিয় হওয়ার আগে ভারতীয়দের কাছে জনপ্রিয় ছিল এই ৭ প্রাতরাশ?

জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঁচ রাশির জাতকদের পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা! কারা তাঁরা?

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের