ভোটের মাঝেই চলবে প্রাথমিকের ইন্টারভিউ, নির্দেশিকা জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচন এগিয়ে এলেও প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া থামছে না। সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদ যে নতুন ইন্টারভিউ সূচি প্রকাশ করেছে, তাতে পরিষ্কার-ভোটের মাঝেও নিয়োগের কাজ চালিয়ে যেতে বদ্ধপরিকর তারা। রাজনৈতিক মহলের মতে, এবারের বিধানসভা নির্বাচনের বেশিরভাগ ধাপই এপ্রিল মাস জুড়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আগামী ৫ মার্চের মধ্যে গণনা-সহ পুরো নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রাখা হয়েছে।

প্রকাশিত সূচি অনুযায়ী, বাঁকুড়া, আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুর জেলার প্রার্থীদের ইন্টারভিউ এপ্রিল মাস জুড়ে বিভিন্ন পর্যায়ে নেওয়া হবে। ৬ এপ্রিল থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এই ইন্টারভিউ পর্ব। অন্যদিকে মালদহ, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলার প্রার্থীদের ইন্টারভিউ নির্ধারিত হয়েছে মার্চ মাসে। এই পর্যায়টি মূলত নবম ও দশম ধাপের ইন্টারভিউ, যা ৫ মার্চ থেকে শুরু হয়ে ২৯ মার্চ পর্যন্ত চলবে।

আরও পড়ুন: হাওড়া- আমতায় তৈরি হচ্ছে নয়া ফায়ার ব্রিগেড স্টেশন

সাধারণত নির্বাচনের ঘোষণা হওয়ার পর আদর্শ আচরণবিধি কার্যকর হলে নতুন নিয়োগ ঘোষণা করা বা নিয়োগ প্রক্রিয়া শুরু করা নিষিদ্ধ থাকে। কারণ ভোটের আগে নতুন চাকরি দেওয়ার মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার আশঙ্কা থাকে। সেই কারণেই অনেকের ধারণা ছিল, ভোট ঘোষণা হলে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ আপাতত স্থগিত রাখা হবে।

তবে শিক্ষা দপ্তরের একাংশের মতে, এই নিয়োগ প্রক্রিয়া নতুন করে শুরু করা হয়নি। অনেক আগেই এর সূচনা হয়েছিল এবং ইতিমধ্যেই কয়েকটি জেলায় ইন্টারভিউ সম্পন্ন হয়েছে। তাই চলমান নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার কোনও কারণ নেই। এটি নতুন চাকরির ঘোষণা নয়, বরং আগে থেকে নির্ধারিত একটি প্রক্রিয়ার ধারাবাহিকতা। সেই কারণেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী ইন্টারভিউ এগিয়ে নিয়ে যাচ্ছে পর্ষদ। অন্যদিকে, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুলশিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়াও সমান্তরালভাবে চলছে। যদিও এই নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হচ্ছে, তাই কমিশন এই বিষয়ে বিশেষ উদ্বিগ্ন নয়।

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘বিপ্লবী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ