টোটো বন্ধের দাবি নিয়ে বেসরকারি বাস থমকে হুগলিতে

বাস মালিকেরা জানিয়েছেন, বাসের রুট ধরে টোটো চলায় শুধু তাঁরা যাত্রী হারাচ্ছেন বা আয়ের মুখ দেখতে পাচ্ছেন না এটাই নয়, বড় রাস্তা ধরে টোটো চলাচল করায় দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছে। বাস মালিকদের দাবি, কোভিডের জেরে জেলায় এখন মাত্র ৪০ শতাংশ বেসরকারি বাস চলে। বেশ কিছু রুটে তো বাস চলাচল বন্ধই হয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জেলাজুড়ে যত্রতত্র চালু হয়ে গিয়েছে টোটোর চলাচল। সেই সব টোটো শুধু গ্রাম বা শহরের পাড়ার মধ্যে দিয়েই চলাচল করছে তাই নয়, রীতিমত লম্বা দৌড় দিচ্ছে বাসের রুট ধরেও। আর তার জেরেই যাত্রী হারাচ্ছে বেসরকারি বাস। ফলে বাসের মালিক থেকে কর্মী সবার আয়েই পড়েছে টান। বার বনার এই বিষয়ে জেলা প্রশাসনকে জানিয়েও কোনও প্রতিকার মেলেনি। অগত্যা তাই সোমবার থেকে লাগাতার বাস ধর্মঘট চালু করে দিলেন হুগলি জেলার বেসরকারি বাস মালিকদের সংগঠনের সদস্যরা। সেই ধর্মঘটে যোগ দিয়েছেন বাসকর্মীরাও। আর এই হুট করে বাস বন্ধের জেরে সপ্তাহের প্রথম কাজের দিনেই বড়সড় সমস্যার মুখে পড়ে যান নিত্যযাত্রীরা।

জানা গিয়েছে, এদিন সকাল থেকেই হুগলি জেলা জুড়ে এই বেসরকারি বাস পরিষেবা বন্ধ করে দেন বাসমালিকেরা। সেই সঙ্গে তাঁরা জেলার সদর শহর চুঁচুড়ায় একটি সভাও করেন। সেই সভা থেকেই তাঁরা জানিয়ে দেন, প্রশাসন দ্রুত তাঁদের সমস্যার সমাধান না করলে তাঁরা অনির্দিষ্ট কালের জন্য এই ধর্মঘট চালিয়ে নিয়ে যাবেন। একই সঙ্গে বাস মালিকেরা জানিয়েছেন, বাসের রুট ধরে টোটো চলায় শুধু তাঁরা যাত্রী হারাচ্ছেন বা আয়ের মুখ দেখতে পাচ্ছেন না এটাই নয়, বড় রাস্তা ধরে টোটো চলাচল করায় দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছে। বাস মালিকদের দাবি, কোভিডের জেরে জেলায় এখন মাত্র ৪০ শতাংশ বেসরকারি বাস চলে। বেশ কিছু রুটে তো বাস চলাচল বন্ধই হয়ে গিয়েছে। কেননা যাত্রীর অভাব ও জ্বালানীর অত্যাধিক মূল্যবৃদ্ধি। বাস মালিকদের দাবি, বাসের রুট দিয়ে প্রতিনিয়ত অটো, ট্রেকার চলছে। তার জেরে যাত্রী তো কমেইছিল, টোটো এসে বাকি যাত্রীও কেড়ে নিচ্ছে। এতে জ্বলানীর দামটুকুও আর উঠছে না। তাই বাধ্য হয়ে তাঁরা এই ধর্মঘটের পথে হেঁটেছেন।

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ভিক্ষার ছলে মোবাইল চুরি! পুলিশের জালে ভিন রাজ্যের গ্যাং

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের