বাঁকুড়ার প্রিয়ম মাত্র আড়াই বছরেই নাম তুলেছে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে

আড়াই বছরের খুদে প্রিয়ম অনায়াসে গেয়ে ফেলে ভারতের জাতীয় সঙ্গীত। বলে ফেলে উল্টোদিক দিয়ে ১০০ থেকে ১। দেশের সমস্ত রাজ্যের নামও তার ঠোঁটস্থ।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রিয়ম চক্রবর্তীর বয়স মাত্র আড়াই বছর। এখনও ঠিক মত কথা বলতে পারে না। যা বলে, সব আধো আধো। বাঁকুড়ার এই প্রিয়ম খুদে বয়সেই নাম তুলে ফেলেছে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে (INDIA BOOK OF RECORDS)। ছেলের সাফল্যে খুশি প্রিয়মের মা- বাবা ও পরিবার। আনন্দের জোয়ার এলাকা জুড়েও।

প্রিয়মের বাড়ি বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের বারবাকড়ার চক্রবর্তী পাড়ায়। বাবা- মার একমাত্র সন্তান সে। বাবা প্রতীক চক্রবর্তী পেশায় ডিস্ট্রিবিউটর। মা সুপর্ণা চক্রবর্তী গৃহবধূ। আড়াই বছরের খুদে প্রিয়ম অনায়াসে গেয়ে ফেলে ভারতের জাতীয় সঙ্গীত। বলে ফেলে উল্টোদিক দিয়ে ১০০ থেকে ১। দেশের সমস্ত রাজ্যের নামও তার ঠোঁটস্থ। আর অসাধারণ এই কৃতিত্বের জন্যই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠেছে তার। কারণ এই বয়সে এই স্মৃতি শক্তি আর ৫ জনের থাকে না।

শুধু কী আর সোজা বা উল্টো দিক থেকে ১ থেকে ১০০ গোনা বা জাতীয় সঙ্গীত বা দেশের রাজ্যের নাম! তার ঠোঁটস্থ সমস্ত রাজধানীর নাম। কৃতী খুদের বাবা- মা বলেন, আরও থেকে ওর স্মৃতি শক্তির আশ্চর্য ক্ষমতা দেখে বিস্মিত হতেন তাঁরা। যা দেখে সব পড়ে কিছু না বুঝেই। মনেও থাকে প্রায় সব। তবে তা যে দেশের কৃতী তালিকার পুরস্কার এনে দেবে, তা ভাবতে পারেননি তার বাবা-মা। পরিবারের পক্ষ থেকে বলা হয়, গুগুলে স্ক্রল করার সময় ইন্ডিয়া বুক অব রেকর্ডসের একটি নোটিশ দেখতে পান তাঁরা। আর তারপরেই আবেদন জানানো হয়। সম্প্রতি তাঁরা জানতে পারেন তাঁদের ছেলে এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আর তার দিন কয়েক পরেই এসেছে মেডেল, মানপত্র, পুরস্কার।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক