সম্পত্তি নিয়ে বিবাদ! বৃদ্ধ দাদাকে খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্ত ভাইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি:   সম্পত্তি নিয়ে বিবাদ যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, ফের তারই নজির সামনে এল হুগলির শ্রীরামপুরে। বৃদ্ধ দাদাকে রড দিয়ে আঘাত করে খুনের অভিযোগ উঠল তাঁরই ভাইয়ের বিরুদ্ধে। তবে ঘটনার পর থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত।

ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানার অন্তর্গত পিয়ারাপুর ফাঁড়ি এলাকার বাগপাড়া ছোটবেলু এলাকায়। মৃতের নাম যোগেশ্বর চন্দ্র বাগ (৬২)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি ভারত গ্যাস এজেন্সির ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন।  স্থানীয় বাসিন্দাদের দাবি, যোগেশ্বরবাবু এলাকায় অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে তাঁর সঙ্গে ভাই তপন বাগের বিবাদ চলছিল বলে অভিযোগ। সেই বিবাদের জেরেই এই নৃশংস ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অভিযোগ, সম্পত্তি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দু’ভাইয়ের মধ্যে ফের অশান্তি তৈরি হয়। এরপর আচমকাই যোগেশ্বর চন্দ্র বাগের উপর রড নিয়ে হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করা হলেও শেষরক্ষা হয়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: গৃহশিক্ষিকার সঙ্গে নিখোঁজ ১৬ বছরের ছাত্র, তদন্তে চাঞ্চল্যকর তথ্য পুলিশের

জানা গিয়েছে, হামলার পর অভিযুক্ত তপন বাগ নিজেই পিয়ারাপুর ফাঁড়িতে গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায়।  ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে এই খুন, ঘটনার সময় সেখানে আর কেউ উপস্থিত ছিলেন কি না এবং হামলার পিছনে পূর্বপরিকল্পনা ছিল কি না সবদিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….

কুণালের রং বদল! গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় আসতেই শুরু জল্পনা

তৃতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর খান! নায়িকার ভাইরাল ভিডিও ঘিরে জোর জল্পনা

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত নবতিপর অভিনেত্রী জানকী

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

অন্নপূর্ণার টাকা না পাওয়ায় বিরাটি স্টেশনে বিক্ষোভ, থমকে গেল লোকাল ট্রেন পরিষেবা

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

৩৮ বছরের গৃহশিক্ষিকাকে নিয়ে পালিয়ে গেল ১৬ বছরের ছাত্র, শোরগোল প্রেমনগরীতে

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করেনি পুলিশ, থানার বাইরে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

সম্পত্তি নিয়ে বিবাদ! বৃদ্ধ দাদাকে খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্ত ভাইয়ের

ত্রিকোণ প্রেমের ভয়ঙ্কর পরিণতি! জামিন পাওয়া গ্যাংস্টারকে কুপিয়ে খুন অন্য গ্যাংস্টারের

৮ বছর পর ফের মাঠে নামছেন রোনালদিনিও, কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি?