৩৮ বছরের গৃহশিক্ষিকাকে নিয়ে পালিয়ে গেল ১৬ বছরের ছাত্র, শোরগোল প্রেমনগরীতে

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ি থেকে হঠাৎই বেরিয়ে গিয়েছিল ১৬ বছরের এক নাবালক। তারপরেই খবর আসে তার গৃহশিক্ষিকার খোঁজ নেই। আগ্রায় এক নাবালক ছাত্র ও তার গৃহশিক্ষিকার নিখোঁজ হওয়ার ঘটনায় কয়েক দিন ধরে চাঞ্চল্য ছড়িয়েছে। দু’জনের নিখোঁজ হওয়ার মধ্যে যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্তে নামে পুলিশ। শেষ পর্যন্ত রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ এবং মোবাইলের প্রযুক্তিগত তথ্যের সূত্র ধরে দু’জনকেই আলাদা শহর থেকে উদ্ধার করা হয়।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রার তাজগঞ্জ থানা এলাকায়। পরিবারের দাবি, পড়াশোনা নিয়ে বাড়িতে বকুনি খাওয়ার পর থেকেই ওই ছাত্র মানসিকভাবে ভেঙে পড়েছিল। ৪ অগস্ট স্কুলের একটি প্রজেক্টের কথা বলে প্রায় ৩ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বেরোয় সে। নিজের সাইকেলটি এক বন্ধুর বাড়িতে রেখে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর পরিবারের সদস্যরা তার বন্ধু ও আত্মীয়দের কাছে খোঁজ নিতে শুরু করেন। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। ছাত্রের খোঁজ করতে গিয়ে পরিবার জানতে পারে, যে শিক্ষিকার কাছে সে টিউশন পড়ত তিনিও নিখোঁজ। ওই শিক্ষিকা বিবাহিত এবং তাঁর দুই সন্তান রয়েছে। এরপর ছাত্রের পরিবার তাজগঞ্জ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে। পাশাপাশি শিক্ষিকার পরিবারের তরফেও আলাদাভাবে নিখোঁজ ডায়েরি করা হয়। নাবালক ছাত্র এবং তাঁর চেয়ে প্রায় ২২ বছরের বড় শিক্ষিকার একই সময়ে উধাও হয়ে যাওয়ায় তদন্তের গুরুত্ব আরও বেড়ে যায়।

আরও পড়ুন: মৃত্যুর ৯ বছর পর পর্দায় ফিরলেন টম অল্টার, অবশেষে মুক্তি পেল শেষ ছবি ‘ডায়াল ১৯৭৫’

ঘটনার তদন্তের শুরুতেই দু’জনের মোবাইল ফোনের কল ডিটেলস খতিয়ে দেখে পুলিশ। সেখান থেকে তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগের বিষয়টি সামনে আসে। ফলে দু’জন একসঙ্গে আগ্রা ছেড়েছেন কি না, সেই সম্ভাবনাও জোরালো হয়। এরপর তাঁদের সম্ভাব্য যাতায়াতের পথের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে শুরু করেন তদন্তকারীরা। আগ্রা ক্যান্টনমেন্ট রেলস্টেশনের ক্যামেরায় শেষ পর্যন্ত এমন একটি ফুটেজ পাওয়া যায়, যেখানে দু’জনকে একটি ট্রেনে উঠতে দেখা যায়। এই সূত্র পাওয়ার পর রেলপথ ধরে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে পুলিশ। তদন্তে জানা যায়, ছাত্রটি প্রথমে গোয়ালিয়রে পৌঁছেছিল। পরে বায়ানা হয়ে কৈলাদেবীর দিকে যায় এবং সেখানকার একটি মন্দিরেও গিয়েছিল বলে পুলিশ জানতে পারে। কিছু সময় দু’জন একসঙ্গে থাকলেও পরে তাঁরা আলাদা হয়ে যান। মোবাইলের লোকেশন ও অন্যান্য প্রযুক্তিগত তথ্য কাজে লাগিয়ে পুলিশ তাদের অবস্থান চিহ্নিত করার চেষ্টা চালিয়ে যায়। শেষ পর্যন্ত নাবালক ছাত্রকে নয়ডা থেকে এবং শিক্ষিকাকে মথুরা থেকে উদ্ধার করা হয়। দু’জনকেই সুস্থ অবস্থায় পাওয়ার পর তাঁদের পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। পুলিশ দু’জনের বয়ান রেকর্ড করেছে এবং ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখেছে। 

‘কুণালের রং বদল’, গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় আসতেই শুরু জল্পনা!

তৃতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর খান! নায়িকার ভাইরাল ভিডিও ঘিরে জোর জল্পনা

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত নবতিপর অভিনেত্রী জানকী

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

সম্পত্তি নিয়ে বিবাদ! বৃদ্ধ দাদাকে খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্ত ভাইয়ের

অন্নপূর্ণার টাকা না পাওয়ায় বিরাটি স্টেশনে বিক্ষোভ, থমকে গেল লোকাল ট্রেন পরিষেবা

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করেনি পুলিশ, থানার বাইরে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

৩৮ বছরের গৃহশিক্ষিকাকে নিয়ে পালিয়ে গেল ১৬ বছরের ছাত্র, শোরগোল প্রেমনগরীতে

ত্রিকোণ প্রেমের ভয়ঙ্কর পরিণতি! জামিন পাওয়া গ্যাংস্টারকে কুপিয়ে খুন অন্য গ্যাংস্টারের

৮ বছর পর ফের মাঠে নামছেন রোনালদিনিও, কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি?