পুরুলিয়ায় রেলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে ভোট বয়কট গ্ৰামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়াঃ বিগত একবছরে রাস্তার দাবি বাস্তবায়িত না হওয়ায় তীব্র ক্ষোভে ফুঁসছে পুরুলিয়া শহরের স্থানীয় বাসিন্দাদের একাংশ।  এই দাবিতে পুরুলিয়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কর্পূর বাগান যমুনা বাঁধ এলাকার বাসিন্দারা মঙ্গলবার সরাসরি ভোট বয়কটের হুঁশিয়ারিতে  পথে নামেন তারা। বিশেষ করে মহিলাদের বৃহৎ অংশ গোশালা রেলগেট সংলগ্ন আন্ডারপাসে  রেলের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,পুরুলিয়া ও কোটশিলা রেলপথের পাশ দিয়ে বহুদিন ধরে যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ রাস্তা ছিল । সম্প্রতি গোশালা  রেলগেটের কাছে রেল আন্ডারপাস নির্মাণের সময় সেই রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।  ফলে যমুনা বাঁধ এলাকার বাসিন্দাদের যাতায়াতব্যাবস্থা  কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।  জরুরি পরিষেবা থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্ম সব ক্ষেত্রেই চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের।  আন্ডারপাস নির্মাণের আগে রেল কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছিল।  স্থানীয়দের দাবি তখন বিকল্প রাস্তার আশ্বাসও দেওয়া হয়, কিন্তু কাজ সম্পূর্ণ হওয়ার পরও সেই প্রতিশ্রুতি রক্ষা হয়নি বলে অভিযোগ। এর জেরেই ক্ষোভ চরমে উঠেছে এলাকায়।

 

বিক্ষোভকারীদের স্পষ্ট বক্তব্য, দ্রুত বিকল্প রাস্তার ব্যবস্থা না হলে আসন্ন নির্বাচনে তাঁরা ভোট বয়কট করবেন।  এই হুঁশিয়ারি ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এ প্রসঙ্গে পুরুলিয়ার জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক কোন্তম সুধীর জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। স্থানীয় ইস্যু থেকে উঠে আসা এই প্রতিবাদ এখন সরাসরি নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার পথে, যা প্রশাসনের জন্য নতুন করে চাপ তৈরি করছে। তবে প্রশ্ন উঠছে, নির্বাচনের মুখে এই ধরনের বিক্ষোভ ও বয়কটের হুঁশিয়ারি কতটা প্রভাব ফেলতে পারে ভোট প্রক্রিয়ায়। স্থানীয়দের ক্ষোভ মেটাতে দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক