বহরমপুরে অধীরের প্রচারে উত্তেজনা, হাতাহাতিতে জড়াল তৃণমূল ও কংগ্রেসের কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বঙ্গে ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সভামঞ্চ থেকে আক্রমণ, প্রতি আক্রমণ চলছেই, শাসক-বিরোধীদের মধ্যে। তেমনই আজ, শনিবার সকালে মুর্শিদাবাদে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর প্রচারে তীব্র উত্তেজনা ছড়াল। হাতাহাতিতে জড়িয়ে পড়লেন কংগ্রেস ও তৃণমূলের কর্মীরা। ঘটনাটিকে কেন্দ্র করে সাত সকালেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদের বহরমপুরে।

আরও পড়ুনঃ ভোটের প্রস্তুতি ও নিরাপত্তার ব্যবস্থা দেখতে জেলায় জেলায় ঘুরবেন সিইও মনোজ

এদিন সকালে বহরমপুরের ২১ নম্বর ওয়ার্ডে প্রচার করছিলেন কংগ্রেস প্রার্থী অধীর। অভিযোগ, কংগ্রেস প্রার্থী যখন গাড়ি থেকে নেমে প্রচার শুরু করতে যান তখনই তাঁকে উদ্দেশ্যে করে স্লোগান দিতে থাকেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তারপরেই কংগ্রেস কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূলের সমর্থকরা। অভিযোগ, শুধুই কংগ্রেস কর্মীই নয়, অধীরের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তৃণমূলের কর্মী সমর্থকরাও ধস্তাধস্তি শুরু করেন। সেই সময়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কাউকেই ঘটনাস্থলে দেখা যায়নি বলে অভিযোগ। সেই ধস্তাধস্তি ও ঝামেলার মধ্যে থেকে অধীরকে বের করে আনেন তাঁরই নিরাপত্তারক্ষীরা। গোটা ঘটনার জন্য কংগ্রেসের তরফে দায়ী করা হয়েছে ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে। বিষয়টি নিয়ে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, ‘হাতি চালে বাজার, কুত্তা ভোকে হাজার। কুকুররা তো চেঁচাবেই। তৃণমূল যদি মনে করে রক্তারক্তি ছাড়া নির্বাচন হবে না, তাহলে রক্তারক্তি হবে।’

পাল্টা ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বক্তব্য, ‘এটা তো আমাদের পাড়া। আমরা তো ভোটের সময়ে সকালে রোজই পাড়ায় বের হই। আজ হঠাৎ দেখছি বাইরে থেকে গুন্ডা বাহিনী নিয়ে ঢুকে পড়েছেন কংগ্রেসের প্রার্থী। উনি ভাবছেন ওনার বহরমপুরের হারিয়ে যাওয়া মাটি আবার ফিরে পাবেন! ভাবছেন হয়তো ওনার আতঙ্কের, খুনের রাজনীতিকে আজও মানুষ ভয় পায়। কিন্তু এলাকার মানুষই আজ অধীর চৌধুরীকে গো ব্য়াক বলেছে।’

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়