প্রার্থী ঘোষণা হতেই আলিপুরদুয়ার বিজেপিতে বিক্ষোভ, পার্টি অফিস ভাঙচুর

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরের দিনেই ১৪৪ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরেই  আলিপুরদুয়ারে বিক্ষোভ। আলিপুরদুয়ার বিধানসভাতে বিজেপি প্রার্থী করেছে পরিতোষ দাসকে। এই নাম ঘোষণা হওয়ার পরেই বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায়। পার্টি অফিসে ভাঙচুর করার অভিযোগ ওঠে। পরিতোষ দাসকে পছন্দ করছে না বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ, পরিতোষ দাস সেটিংয়ে চলেন। পার্টি অফিস ভাঙচুরের পাশাপাশি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মীদের।

সোমবার বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দলীয় কর্মীদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয় পার্টি অফিসে ভাঙচুর চালানোর পাশাপাশি রাস্তাতেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়। এর জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের মধ্যে একাংশের অভিযোগ, পরিতোষ দাসকে তাঁরা কোনওভাবেই প্রার্থী হিসেবে মেনে নিতে রাজি নয়। তাঁকে বদল করে নতুন প্রার্থী আনতে হবে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রার্থীতালিকা ঘোষণা হওয়ার পরেই বহু জায়গায় প্রচারে নেমে পড়েছে গেরুয়া শিবির। রাজ্যের বিভিন্ন জায়গায় যখন প্রচার চলছে, তখন আলিপুরদুয়ারে নিজেদের প্রার্থী নিয়েই শুরু হয়েছে বিক্ষোভ।

নাম প্রকাশ্য আসতেই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে রীতিমতো হুঙ্কার ছেড়েছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। তাঁর দাবি এই লড়াই কেবল রাজনৈতিক জয়-পরাজয়ের নয়, বরং ‘ভয় বনাম ভালোবাসার’ লড়াই। বিগত লোকসভা নির্বাচনে রাজু বিস্তা এই বিধানসভা কেন্দ্র থেকে প্রায় ৬০ হাজার ভোটের লিড পেয়েছিলেন। তাঁর লক্ষ্য সেই রেকর্ডকেও ছাপিয়ে যাওয়া। মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই জানা যাবে, তাঁর বিরুদ্ধে কাকে প্রার্থী করছে তৃণমূল। তারপরেই কিছুটা হলেও স্পষ্ট হবে ছবিটা। মুখে যতি বলুক, জয় কতটা সম্ভব সবটাি নির্বর করছে মানুষের ওপরে।

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

স্বস্তিতে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টের

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য