‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

Share:

নিজস্ব প্রতিনিধি: পর্যাপ্ত পরিষেবা না পেয়ে বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। রবিবার বৈদ্যবাটীর ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হরিপদ পালের (Haripada paul) বাড়ি ঘেরাও করা হয়। পাশাপাশি ওঠে চোর চোর স্লোগান।

জানা গিয়েছে, বৈদ্যবাটীর ২০ নম্বর ওয়ার্ডে গোলাপবাগ নিচু মাঠ এলাকায় দীর্ঘদিন ধরে নিকাশির বেহাল অবস্থা। সামান্য বৃষ্টিতে জলে থইথই গোটা এলাকা। ভারী বৃষ্টি হলে কথাই নেই। এলাকার অনেকাংশই ডুবে যায়। এবার নিকাশি ব্যবস্থার বেহাল দশার অভিযোগ তুলে হুগলির বৈদ্যবাটীর তৃণমূল কাউন্সিলর হরিপদ পালের বাড়ি ঘেরাও করল স্থানীয়রা। দাবি, এলাকায় রাস্তা নেই। নিকাশির অবস্থা খারাপ। বার বার কাউন্সিলরকে বলেও কোনও লাভ হয়নি। সেই কারণে বাধ্য হয়ে রবিবার কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। কাউন্সিলরকে দেখে চোর স্লোগানও দিয়েছেন তাঁরা। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ এদিন উগড়ে দেয় স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় নিকাশি ব্যবস্থা ভাল নয়। অল্পতেই জল জমে যাচ্ছে। ঘরের ভিতরেও ঢুকে পড়ছে জল। রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ। বারবার জানানোর পরেও এলাকায় কোনও কাজ হয়নি। সাধারণ বাসিন্দাদের কথা না ভেবে নিজের পকেট ভর্তি করতেই ব্যস্ত ছিলেন কাউন্সিলর হরিপদ পাল। এদিন বাধ্য হয়ে তাঁরা প্রতিবাদ দেখাচ্ছেন। কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে চলে স্লোগান বিক্ষোভ। 

চাপের মুখে পড়ে অবশেষে এক মাসের মধ্যে সমস্যার সমাধান করার কথা বলেছেন কাউন্সিলর। কাজ না করলে কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি। তারপরেই বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা। 

 

জোর ধাক্কা, হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে না রজনীকান্তের ‘জেলার ২’!

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত

দুপুরে মিড ডে মিলের পাতে চিকেন বিরিয়ানি, পুজোর মুখে পড়ুয়াদের ‘সারপ্রাইজ’ দিল হাওড়ার স্কুল

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের