পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়ক থেকে অস্ত্র ও গুলি সমেত গ্রেফতার প্রাক্তন বিজেপি নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: বেআইনি অস্ত্র পাচার করতে গিয়ে গ্রেফতার হলেন বিজেপি নেতা। মৃত ব্যক্তির নাম গঙ্গাধর কর্মকার। বাড়ি পূর্ব বর্ধমানের গলসির(Galsi) সিমনোরিতে।ধৃতের কাছ থেকে একটি ৭এম এম পিস্তল ও পাঁচটি গুলি উদ্ধার হয়েছে। জানা গেছে, ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন ধৃত গঙ্গাধর কর্মকার। পুলিশ সূত্রে খবর, মুঙ্গের থেকে বেআইনি অস্ত্র নিয়ে এসে অন্য কাউকে হস্তান্তর করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন গঙ্গাধর কর্মকার।

ধৃতের বিরুদ্ধে পূর্ব বর্ধমানের প্রশাসন অস্ত্র আইনের ২৫(১) বি , এ ধারায় মামলা রুজু করেছে। পূর্ব বর্ধমান জেলার বিজেপির মুখপাত্র শান্তরূপ দে দাবি করেছেন, গঙ্গাধর কর্মকার একসময় বিজেপির সঙ্গে যুক্ত ছিল। বর্তমানে তার সঙ্গে দলের কোন সম্পর্ক নেই। তিনি কোন পদে নেই ।যে অভিযোগে গ্রেফতার হয়েছে, তাতে আইন আইনের পথে চলবে। ধৃত গঙ্গাধর আদালতে যাওয়ার সময় জানান, তিনি রাজনীতির সঙ্গে আর যুক্ত নেই। বিহারের এক অস্ত্র কারবারি তাকে এই পিস্তল ও গুলি ২৫ হাজার টাকার বিনিময়ে দিয়েছিল।

এটি তার অন্য এক ব্যক্তিকে হস্তান্তর করার কথা ছিল। কে সেই ব্যক্তি তাকে খুঁজছে বর্ধমান প্রশাসন। সোমবার শিয়ালদা স্টেশনে(Sealdaha Station) মালদার এক যুবকের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করে এস টি এফ।। মালদার কালিয়াচকের(Kaliyachak) বাসিন্দা হাসান শেখ বিহার থেকে চোরা পথে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এই রাজ্যে নিয়ে আসছিল। এবার বিহারে মুঙ্গেরের তৈরি হওয়া পিস্তল উদ্ধার হল বর্ধমান এ প্রাক্তন বিজেপি নেতার কাছ থেকে। ক্রমাগত এ রাজ্যে বিহারের অস্ত্রের আমদানি ঘটনা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত প্রশাসন। ধৃত গঙ্গাধর কর্মকার ১৯ নম্বর জাতীয় সড়কে(19 National High Way) পান্ডুয়ার কোন ব্যক্তিকে ডেলিভারি দিতে যাচ্ছিল ওই বেআইনি অস্ত্র তা তদন্ত করে দেখছে পুলিশ।

মঙ্গলবার আগে থেকেই খবর ছিল পুলিশের কাছে সেই অনুযায়ী সাদা পোশাকের পুলিশ গঙ্গাধরের উপর কড়া নজর রাখছিল। ১৯ নম্বর জাতীয় সড়কের কানাইডাঙ্গা(Kanaidanga) এলাকায় তাকে অস্ত্র সমেত গ্রেফতার করা হয়। মঙ্গলবার আদালতে পেশ করে তাকে হেফাজতে নিয়ে এবার এই চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। কতদিন থেকে ধৃত গঙ্গাধর এই ধরনের বেআইনি অস্ত্র পাচারের কাজে যুক্ত তা তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ