মায়ের আরাধনায় ‘মাতৃবন্দনা’! বাস্তবের কঠিন ছবি ফুটে উঠেছে পুজোমণ্ডপে

Share:

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান : বাংলায় একটা প্রবাদ আছে কুসন্তান যদিও হয় কুমাতা কদাপি নয়। এবারের দুর্গাপুজোয় এই প্রবাদকেই থিম বানিয়েছে বর্ধমানের এক দুর্গা মন্ডপ। ছোট থেকে বাবা মায়েরা সন্তানদের পরম স্নেহের বড় করে তোলে। বড় হয়ে অনেক সময়ই সেই সন্তান বাবা মাকে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে। সংগীতশিল্পী নচিকেতার সেই বৃদ্ধাশ্রম গানটা সত্যি হয়ে ওঠে। এবারের বর্ধমানের বোরহাট সার্বজনীন দুর্গোৎসব নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে এই শিল্পকলা।

এই দুর্গোৎসবের এবারের থিম সন্তান যেন থাকে দুধে ভাতে। জানা গিয়েছে, ১০ লক্ষ টাকা বাজেটে এই পুজোর আয়োজন করা হয়েছে । এই পুজো ৮ থেকে ৮০ সকলের মনে দাগ কেটেছে। মন্ডপের বাইরে চোখে পড়বে একান্নোবর্তী ভর্তি পরিবারের ছবি। মন্ডপের ভিতরে প্রবেশ করলেই আবেগে আপনার চোখ ভিজে আসবে। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা নিজের চোখে দেখতে পারবেন। সন্তানকে বুকে জড়িয়ে উজাড় করে দিচ্ছেন ভালোবাসা। মা বাবা তিলে তিলে নিজেদের সমস্ত সুখ স্বাচ্ছন্দকে দূরে রেখে সন্তানের জন্য সবকিছু উজার করে দেন। এই বিষয়টি মণ্ডপের প্রতিটি কোনায় কোনায় ফুটে উঠেছে। সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা যত্ন নিজেদের শিল্পকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন শিল্পীরা।

এক থেকে এই মন ভালো করা ভালোবাসা যেমন রয়েছে, এমন অন্যদিকে রয়েছে কঠিন বাস্তবতা। সন্তানকে ঘিরে মা-বাবার এত ত্যাগ এত স্বপ্ন সবটাই বৃদ্ধ বয়সে এসে শূন্য হয়ে যায়। সন্তানই সেই বাবা-মাকে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে। বা সেই সন্তান বাবা মায়ের থেকে আলাদা হয়ে যায়। সমাজের এই চরম বাস্তবতাকে নিখুঁত শিল্পকলার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। সমাজের প্রতি এই একটি বার্তা ও আবেদন পৌঁছে দেওয়ার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে।

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ