রিসাইকেল বিভিন্ন উপকরণে তৈরি দুর্গা প্রতিমা, পরিবেশ বান্ধব বার্তা বহন করছে

Share:

নিজস্ব প্রতিনিধি,কালনা: রিসাইকেল বিভিন্ন উপকরণে তৈরি দুর্গা প্রতিমা, পরিবেশ বান্ধব বার্তা দিচ্ছেন কালনা মহকুমার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বড় কোবলা এলাকার শিল্পী রাজু বাগ।পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বড় কোবলা (Baro Kablo)এলাকায় শিল্পী রাজু দুর্গাপূজা আগে যেন এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। সাধারণত মাটি, খড়, রঙ ও বিভিন্ন চটজাতীয় উপকরণে তৈরি হয় দেবী দুর্গার প্রতিমা। কিন্তু এই প্রচলিত ধারার বাইরে গিয়ে শিল্পী রাজু বাগ(Raju Bag) তৈরি করেছেন এক অভিনব দুর্গা প্রতিমা—যার পুরোটা তৈরি হয়েছে রিসাইকেল উপকরণ দিয়ে। তার তৈরি এই দুর্গা প্রতিমা পাড়ি দেবে শান্তিনিকেতন ও হায়দ্রাবাদে(Haydrabad)।

তবে এই দুর্গা প্রতিমার হাইট ২ফুট। হায়দ্রাবাদে বসবাসকারী এক মহিলা সোশ্যাল মিডিয়াতে রাজুর কাজ দেখে তাকে এই দুর্গা প্রতিমার অর্ডার দেয়। সেই মতনই গত দুই সপ্তাহ ধরে কাজ চালিয়ে যাচ্ছে রাজু ও তার সহযোগীরা। তবে রাজুর এই কাজ প্রথম নয় এর আগেও বিভিন্ন ফেলে দেওয়া উপকরণ দিয়ে বড় দুর্গা বড় সরস্বতী বানিয়েছে সে।এই প্রতিমায় ব্যবহৃত হয়েছে ফেলে দেওয়া নাট বল্টু, জিআই তার, কাঠ লোহার ব্লেড, মরচে ধরা পেরেক, লোহার জালি সহ আরও অনেক অব্যবহৃত উপাদান। শিল্পীর সৃজনশীলতায় এই সব জঞ্জাল যেন নতুন প্রাণ পেয়েছে। দেবী দুর্গার মুখাবয়ব, অসুর বধের ভঙ্গি, প্রমাণ করছে যে আবর্জনা বলেই যাকে ফেলে দিই, তা-ও সঠিকভাবে ব্যবহার করলে হয়ে উঠতে পারে অনন্য শিল্প।

রাজুকে তার এই কাজে সহযোগিতা করেছে তারই এলাকার কয়েকজন যুবক। তারাও রাজুর কাছে কাজ শিখে সাবলম্বী হতে চাইছে। তাদের কথায় শুধু এবারই প্রথম নয়। এর আগেও আমরা ফেলে দেওয়া বিভিন্ন উপকরণ দিয়ে দুর্গা, সরস্বতী, হাঁস, মুরগি সহ থিমের বিভিন্ন জিনিস তৈরি করেছি। পড়াশোনার পাশাপাশি এই কাজ করে কিছুটা হাত খরচ জোগাড় হয়ে যায় বলেও জানিয়েছে রাজুর সাথে কাজ করা স্থানীয় এলাকার ছাত্ররা।শিল্পী রাজু বাগ জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে আমি সমাজকে একটা বার্তা দিতে চেয়েছি পরিবেশবান্ধব চিন্তা আর পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়েও শিল্প সৃষ্টি করা যায়। আর এটাই আজকের দিনে সবচেয়ে প্রয়োজন।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের