Loading live market data...
Loading active stocks...
Connecting...

ঝাল মুড়ি বিতরণ করে পুরুলিয়া শহরে বিজয় উৎসব পালন করল বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে এসে ঝাড়গ্রামে দশ টাকার ঝালমুড়ি কিনে খেয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Narendra Modi)। ভোটের শেষ লগ্নের প্রচার থেকে ভোটের ফলাফল,ঝাল মুড়ি খাওয়ার সেই ভিডিও আজও ট্রেন্ডিং। জঙ্গলমহলের তিন জেলা পুরুলিয়া ,বাঁকুড়া, ঝাড়গ্রামে সব কটি আসন দখল করে জঙ্গলমহল আজ গেরুয়াময়। সারা রাজ্য সহ জঙ্গলমহল থেকে তৃণমূলকে উৎখাত করে তৃণমূল সরকারের ১৫ বছরের অবসান ঘটিয়ে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় দখল নিয়েছে রাজ্য। শনিবার রাজ্যের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CM Suvendu Adhikari) শপথ নেওয়ার পরেই জেলায় জেলায় শুরু হয়েছে বিজেপির উল্লাস।

সেই ঢেউ এসে পৌঁছেছে প্রান্তিক জেলা পুরুলিয়াতেও(Purulia)। ঝালমুড়িকে গুরুত্ব দিয়ে রবিবার পুরুলিয়া শহরে বিজেপি কর্মী – সমর্থক থেকে পথ চলতি মানুষদের ঝালমুড়ি(Jhalmuri) খাইয়ে বিজয় উৎসব পালন করল পুরুলিয়া শহর বিজেপি। পুরুলিয়া শহর বিজেপির সভাপতি সুবিনয় ব্যানার্জির উদ্যোগে ঝাল মুড়ি খাওয়ানোর মধ্য দিয়ে বিজয় উৎসব পালনকে কেন্দ্র করে কর্মী – সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। সুবিনয় ব্যানার্জি জানান, এটা ঠিক বিজয় উৎসব নয়। কর্মী সমর্থকদের নিয়ে একটু আনন্দ করা হচ্ছে।এখনো উচ্চ নেতৃত্ব বিজয় উৎসবের জন্য বলেননি।

নির্দেশ পেলে নিশ্চয় বড় করে বিজয় উৎসব পালন করা হবে। ঝাল মুড়ি বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, ১০ টাকার ঝালমুড়িতে রাজ্য থেকে তৃণমূল সাফ হয়ে গেছে। মোদীজি যদি কুড়ি টাকার ঝালমুড়ি কিনতেন তাহলে হয়তো বাংলাদেশও সাফ হয়ে যেত। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর ৬০০০ লাড্ডু ঝাড়গ্রামে বিলি করেছিলেন সেখানকার বিজেপি কর্মীরা।

আর্টিস্ট ফোরামে ইস্তফাপত্র পাঠালেন দিগন্ত বাগচী, কেন এমন সিদ্ধান্ত অভিনেতার?

নন্দীগ্রাম আসন কি ছাড়বেন শুভেন্দু?‌ মুখ্যমন্ত্রীর বাসস্থানে এবার আসছে বদল!‌

রবিবার দুপুরে মুখ্যমন্ত্রীর মধ্যাহ্নভোজনে এলাহি আয়োজন,কী কী ছিল পাতে…

ঠান্ডা ঘরে বসা পছন্দ নয়, মানুষের দুয়ারে গিয়ে সমস্যার কথা শুনছেন জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর

‘আমার বিরুদ্ধে সন্তানদের মগজধোলাই করা হচ্ছে’, মাতৃদিবসে আবেগপ্রবণ সেলিনা

মাছে-ভাতে বিজেপি! ক্ষমতায় এসেই কব্জি ডুবিয়ে ‘মধ্যাহ্নভোজ’ সারলেন দিলীপ ঘোষ

উত্তরবঙ্গ মেডিকেলে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে সাফল্য, নবজন্ম ইসলামপুরের সাবেরার

একের পর এক ম্যাচে খারাপ ফর্ম, কোটি টাকার দুই তারকাকে নিয়ে প্রশ্নের মুখে RCB

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় আপাতত কলকাতা জুড়ে বন্ধ হয়ে গেল করোনাকালে চালু হওয়া ৫০টি ‘মা ক্যান্টিন’

বন দফতর গড়ে তুলল বিশেষ দল, নদীপথে থাকছে অত্যাধুনিক র‌্যাফটিং বোট

প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন সূর্যকুমার যাদব, জানালেন নামও

৬৬টি বাইবেলের বইয়ের নাম বলে India Book of Records-এ শিলিগুড়ির অনিন্দিতা