ইনস্ট্যান্ট নুডলস খেয়ে বিষক্রিয়া! পুরুলিয়ায় হাসপাতালে ভর্তি একই পরিবারের ৬ জন

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়ায় নুডলস খাওয়ায় পর একই পরিবারের ৬ জন সদস্য মারাত্মক অসুস্থ হয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হঠাৎ শরীরে তীব্র অস্বস্তি, হাতে পায়ে টান ধরা ও গলা ফুলে যাওয়ার মত উপসর্গ দেখা দেওয়ায় তাঁদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সকলেই চিকিৎসাধীন এবং তাঁদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার আরশা থানায় অন্তর্গত আরশা গ্রামে। স্থানীয় বাসিন্দা শরিফ উদ্দিন কাজী ও তার স্ত্রী তনুজা খাতুন রবিবার সন্ধ্যায় পাড়ার একটি দোকান থেকে লোকাল কোম্পানির ১০০ টাকার ইনস্ট্যান্ট নুডলস কিনে আনেন। সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রী ও তাঁদের ৪ সন্তান মিলে সেই নুডলস রান্না করে খান। কিন্তু খাওয়ায় কিছুক্ষণের মধ্যেই একে একে সবার শরীরে অস্বস্তি শুরু হয়। কারও হাতে পায়ে তীব্র টান ধরে, আবার কারও গলা ফুলে যায় বলে অভিযোগ।

আরও পড়ুন: দীর্ঘ ২৫ মিনিট থারের চাকার নীচে আটকে ব্যবসায়ী, তারপর যা হল…

পরিস্থিতি দ্রুত গুরতর হয়ে উঠলে পরিবারের অন্য সদস্যরা আর দেরি না করে অসুস্থদের পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের অবস্থা দেখে সঙ্গে সঙ্গে ভর্তি করে দেন। চিকিৎসকেরা জানান, সকলেরই প্রাথমিক চিকিৎসা চলছে এবং সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণের রাখা হয়েছে।পরিবারের সদস্য সাত্তার কাজী জানান, নুডলস ছাড়া ওইদিন আর কিছুই আলাদা করে খাওয়া হয়নি। তাই ওই খাবার থেকে বিষক্রিয়া হয়ে থাকতে পারে বলে তাঁদের ধারণা। যে নুডলস খাওয়ার পর অসুস্থতা দেখা দেয় সেগুলিও পরিবারের তরফে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, যাতে চিকিৎসা করে পরীক্ষা করে দেখতে পারেন

চটজলদি খিদে মেটাতে ইনস্ট্যান্ট নুডলস আজকাল ছোট বড় সকলের কাছেই জনপ্রিয়। কিন্তু সেই পরিচিত খাবার থেকে এমন বিপদের ঘটনা ঘটায় এলাকা জুড়ে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার দাবি উঠেছে।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা