পুরুলিয়ায় পরপর পথ দুর্ঘটনায় নিহত ৩, প্রাণ গেল ৮ বছরের নাবালিকার

Share:

নিজস্ব প্রতিনিধি পুরুলিয়া: পুরুলিয়া জেলায় সোমবার উল্টো রথের দিন তিনটি পৃথক পথ দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। দুটি বাসের রেষারেষিতে মারা গেল ৮ বছরের একটি নাবালিকা। মৃত নাবালিকার নাম ভূমিকা গোপ। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুটি বাস রেষারেষি করার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা নাবালিকাকে ধাক্কা মারে। তার মৃত্যু হয়। এই দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় মানুষজন বলরামপুর থানার অন্তর্গত বাঘমুন্ডি রোডে চল্লিশ মিনিট রাস্তা অবরোধ করে। পরে বাঘমুন্ডি থানার(Baghmundi P.S.) পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলোচনার মাধ্যমে আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

জানা গেছে ,পুরুলিয়া টামনা থানার চাকলতোড় গ্রামের কাছে টোটোর ধাক্কায় পড়ে জান এক মোটরসাইকেল চালক। তার মাথার ওপর দিয়ে একটি বাস চলে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মোটরসাইকেল চালকের। নিহতের নাম মুস্তাক আলী। বয়স মাত্র ২২ বছর। অপর আরেকটি দুর্ঘটনায় লরির ধাক্কায় প্রাণ হারার এক ব্যক্তি। সোমবার সন্ধ্যে নাগাদ পুরুলিয়া শহরের (Purulia City)রাচি রোডের জল ট্যাংকি মোড়ে দিনমজুর জিতেন্দ্র রাজোয়াড় রাস্তা পার হওয়ার সময় একটি গ্যাস সিলিন্ডার বোঝাই লরি তাকে পিষে দেয়।

ঘটনাস্থলেই ওই ৪০ বছর বয়সের দিনমজুরের মৃত্যু হয়। ঘাতক লরির চালক পালিয়ে যায়। পুলিশ লরিটি আটক করেছে। পুরুলিয়াতে পর পর পথ দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত সেখানকার প্রশাসন। পুরুলিয়া ট্রাফিক বিভাগ ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে।

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার