ত্রিবেণী কুম্ভমেলায় রচনা বন্দোপাধ্যায়, স্নান নয়, মাথায় জল দিয়ে বললেন ‘দারুণ’

দিন কয়েক আগেই প্রয়াগরাজে ডুব দিয়ে স্নান করে রচনা যোগী সরকারের প্রশংসা করে বলেছিলেন, 'তুলনাহীন ব্যবস্থাপনা।' এবার ত্রিবেনীর সঙ্গমে মাথায় জল ছিটিয়ে রচনা বন্দোপাধ্যায় বললেন, 'দারুন!' 

Share:

নিজস্ব প্রতিনিধি: কুম্ভমেলায় পদপিষ্টের ঘটনায় সংসদে উত্তরপ্রদেশ সরকারের সমালোচনায় সরব তৃণমূল। ঠিক সেই মুহূর্তেই মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে যোগী সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন অভিনেত্রী তৃণমূল সাংসদ রচনা বন্দোপাধ্যায়। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্যস্নানের ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করেছিলেন তিনি। যদিও এ নিয়ে দলের অন্দরেও বিতর্ক উঠেছিল চরম। এমন বিতর্কের মধ্যেই বুধবার (১২ ফেব্রুয়ারি) বাঁশবেড়িয়ার মিনি কুম্ভে উপস্থিত হলেন রচনা বন্দোপাধ্যায়। ২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে হুগলি থেকে দাঁড়িয়ে জয়ী হয়েছেন রচনা। এরপর থেকে সাংসদ হিসেবে হুগলির সমস্ত দায়িত্বই পালন করছেন তিনি। যাই হোক, আজ মাঘী পূর্ণিমা। তাই শাহি স্নানের জন্য বহু সাধুসন্তদের সমাগম ঘটেছে হুগলির ত্রিবেণী সঙ্গমে। পাশাপাশি বহু পুর্ণ্যার্থীও স্নান সেরেছেন এখানে। আর সব আয়োজন ঠিকঠাক হয়েছে কিনা তা দেখতেই এদিন ত্রিবেণীর সঙ্গমে পৌঁছেছিলেন রচনা বন্দোপাধ্যায়।

দিন কয়েক আগেই প্রয়াগরাজে ডুব দিয়ে স্নান করে রচনা যোগী সরকারের প্রশংসা করে বলেছিলেন, ‘তুলনাহীন ব্যবস্থাপনা।’ এবার ত্রিবেনীর সঙ্গমে মাথায় জল ছিটিয়ে রচনা বন্দোপাধ্যায় বললেন, ‘দারুন!’ এরপর মহাকুম্ভে স্নানের অভিজ্ঞতা ভাগ করে তৃণমূল সাংসদ জানান, ‘সরস্বতী পুজোর দিন ভিড় হবে বলে আমাকে ওখানে যেতে বারণ করা হয়েছিল। তখন আমি বলেছিলাম সরস্বতী পুজোর দিনেই স্নান করব। ওখানে খুব ভাল ব্যবস্থাপনা ছিল। তবে অনেকটা দূরে গাড়ি রেখে পায়ে হেঁটে যেতে হয়েছিল। যখন দুর্ঘটনা ঘটেছিল তখন হয়তো সেই ব্যবস্থাপনা ছিল না। তবে আমি যেদিন গেছি সেদিন খুব ভালো দেখেছি। এরকমটা নয় যে ভিআইপি গেলে তার জন্য আলাদা ব্যবস্থা করে ঢুকিয়ে দেবে। কারণ সেই ব্যবস্থা আমি দেখিনি। ওখানে দুর্ঘটনা হওয়ার পর ওখানকার সরকার হয়তো আরও বেশি তৎপর হয়েছে। কোটি কোটি লোক ওখানে গিয়েছে। মানুষ যদি একটু দৌড়াতে শুরু করে তাহলে অনেককিছু হতে পারত। তবে ত্রিবেণী কুম্ভমেলার ব্যবস্থাও ভালো। সব দফতর মিলে একসঙ্গে কাজ করেছে। তবে প্রাণের ঘাট গুলোর একটু সংস্কার করা প্রয়োজন। আমি আমার সাধ্যমত চেষ্টা করব। মহাকুম্ভে স্নান করেছি তাই এখানে আর করলাম না। গঙ্গাজল মাথায় নিলাম। আজ মাঘী পূর্ণিমা আমার সংসদ এলাকায় যদি না যাই তাহলে কি করে হয়।’ এরপর প্রয়াগরাজে যে গেরুয়া পোশাক ছিল আর ত্রিবেণীতে সবুজ কেন? এ প্রশ্নের উত্তরে রচনা বলেন,’ আজকে বুধবার আমি সবুজ পড়ি। আর তাছাড়া আমি কালার থেরাপি করি।’

প্রসঙ্গত, রীতি মেনে ত্রিবেণীতে মঙ্গলবার সপ্তর্ষি ঘাটের কাছের একটি মাঠে বিশেষ রুদ্র-অভিষেক দিয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। আর সেখানেই আরতির সময় গঙ্গা ঘাটে জ্বলে ওঠে প্রায় ১০ হাজার মাটির প্রদীপ ৷ এই আরতি দেখতে ঘাটে ভিড় জমান বহু মানুষ। সেইসঙ্গে প্রবল ভিড়ের জন্য স্থানীয় দোকান গুলি সরিয়ে দেওয়া হয়েছে। ত্রিবেণীতে কুম্ভমেলার আয়োজন শুরু হয় ২০২২ সালে। ২০২৫ সালে এসে সেই কুম্ভ মেলা সাধুসন্তদের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে। তার অন্যতম কারণ হল,  প্রয়াগরাজে যেমন গঙ্গা যমুনা-সরস্বতী সঙ্গম আছে তেমনই ত্রিবেণীতেও আছে তিন নদীর সঙ্গম। তাই মাঘী পূর্ণিমা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে ত্রিবেণী সঙ্গমের এই কুম্ভমেলায়। 

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে যুব নেতা কৈলাসকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের