শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,সন্দেশখালি: শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে আটকে বিক্ষোভ। পঞ্চায়েতের মধ্যে দীর্ঘ ৬ ঘন্টা আটকে রাখার অভিযোগ।পঞ্চায়েতের নিজের ঘরে ও বাইরে বিক্ষোভ এলাকার মানুষের। বেরোলেই ডিম থেরাপির ভয়ে পঞ্চায়েত থেকে বেরোচ্ছেন না প্রধান।প্রধানের নাম দিপালী দাস(Dipali Das)।সন্দেশখালির সেয়ারা রাধানগর পঞ্চায়েতের ঘটনা ।এলাকায় মোতায়েন প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী(Central Force) ।বিগত পঞ্চায়েত ভোটে শেখ শাজাহান বাহিনী দিয়ে ভোট লুট করে পঞ্চায়েত দখল করেছিল। তারপর শেখ শাজাহান বাহিনীর ছেলেদের দিয়ে এলাকার মহিলাদের অসম্মানিত করা , টেন্ডার দুর্নীতি , আবাস যোজনার কাটমানি, ১০০ দিনের কাজের টাকা তাছরূপ সহ একাধিক দুর্নীতির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালির ন্যাজাট থানার(Nazzat P.s.) সেহারা রাধানগর পঞ্চায়েত এলাকা।

ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ও বিজেপি কর্মী সমর্থকরা বুধবার রাধানগর পঞ্চায়েত প্রধান দীপালি দাসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হন। উত্তেজিত জনতা প্রধানকে পঞ্চায়েত ছেড়ে বেরিয়ে চলে যেতে বলে । কিন্তু প্রধান ভয়ে ঘরেই দরজা বন্ধ করে বসে রয়েছে ন। একবার বিক্ষোভকারীদের প্রতিনিধিদল তার সাথে কথা বলে বেরিয়ে যেতে বলেছেন। কিন্তু তারপরেও তিনি পঞ্চায়েত ছেড়ে বেরিয়ে না যাওয়ায় পঞ্চায়েতের বাইরে বিক্ষোভে ফেটে পড়েছে এলাকার মানুষ ও বিজেপি কর্মী সমর্থকরা।

প্রধান নিজের ঘরের দরজা বন্ধ করে দিলে দরজা খোলার জন্য বিক্ষোভকারীরা আরো উত্তেজিত হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ উপস্থিত হয়।এলাকায় প্রচুর পুলিশ বাহিনী । কিন্তু তবুও প্রধান ডিম থেরাপির ভয়ে বেরোতে চাইছে না। বিক্ষোভকারীদের দাবি প্রধান পঞ্চায়েত পদত্যাগ করে চলে যান ।পঞ্চায়েত চালাবে প্রশাসক হিসেবে ব্লক আধিকারিক । এই ঘটনাকে কেন্দ্র করে এখন টানটান উত্তেজনা ওই পঞ্চায়েতের বাইরে।

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের 2১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে