আজই ময়নাতদন্ত রাহুলের, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু

Share:

নিজস্ব প্রতিনিধি : দিঘায় শুটিং করতে গিয়ে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে বাংলা সিনেমা-সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের। খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ টলিউড। সোমবার ময়নাতদন্ত হবে অভিনেতা রাহুলের। তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালেই চলছে ময়নাতদন্ত। তারপরেই দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। ছেলের মৃত্যুর খবর সামনে আসতেই অসুস্থ হয়ে পড়েছেন মা। স্বামীর মৃত্যুও মেনে নিতে পারছেন না স্ত্রী প্রিয়াঙ্কা। দিঘা থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিনেতার মৃত্যুর পরে একাধিক প্রশ্ন উঠছে। এই মৃত্যু দায় কার? আদৌ কি সেফটি প্রটোকল মানা হয়েছিল? এক্সট্রা শটের শুটিং চলায় লাইফ জ্যাকেট পড়া সম্ভব না। শুটিংয়ের অনুমতি ও নজরদারি নিয়েও উঠছে প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, এই শুটিংয়ের কোনও অনুমতি নেওয়া হয়নি। রবিবার রাতেই বহু সহকর্মীরা তাঁর পরিবারের সঙ্গে দেখা করেছেন। সোমবার সকালে অভিনেতার বাড়িতে যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রাহুলের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। সূত্রের খবর, হাসপাতালে রাহুলের বন্ধুরাই রয়েছেন তাঁর সঙ্গে। ময়নাতদন্তের পর দেহ রওনা দেবে কলকাতার উদ্দেশ্যে। ময়নাতদন্তের ভিডিওগ্রাফিও করা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কতটা জলে অভিনেতা গিয়েছিলেন? কীভাবে পড়ে গেলেন তিনি? ময়নাতদন্তের পাশাপাশি ভিসেরাও পাঠানো হবে।

ঘটনাস্থলে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ময়নাতদন্তের পরে দেহ যাতে দ্রুত কলকাতার উদ্দেশ্য়ে নিয়ে আসা হয়, তার প্রস্তুতি সেরে রাখা হয়েছে। হাসপাতালে জোরদার প্রস্তুতি চলছে। এই মৃত্যু নিয়ে একাধিক ধন্দ তৈরি হয়েছে। 

লবণের পাত্রে রাখুন এই জিনিস, রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা

১৫০ বছর পর জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিরল গজকেশরী যোগে ভাগ্য খুলছে ৫ রাশির

রাস্তায় গাড়ি চালানোর সময়ে সতর্ক হোন, পরিবারে অশুভ ঘটনার সম্ভাবনা….

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১