উদ্ধার অবসরপ্রাপ্ত পুলিশের ছিন্নভিন্ন দেহ, ঘনাচ্ছে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উদ্ধার হল  অবসরপ্রাপ্ত পুলিশের ছিন্নভিন্ন দেহ । রেললাইনের ধার থেকে উদ্ধার হয় তাঁর দেহ। নিহত পুলিশ কর্মকর্তা হলেন বছর ৬২- এর শম্ভু পাল।   উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার সুভাষগঞ্জ রেল সেতু সংলগ্ন রেল লাইনের ধার থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

জানা গিয়েছে, নিহত শম্ভু পাল ২০২২ সালে ডিএসপি পদমর্যাদা অফিসার থাকাকালীন অবসর  নেন। রবিবার ভোরে রাধিকাপুর থেকে কাটিহারগামী প্যাসেঞ্জার ট্রেন যাওয়ার পরেই উদ্ধার হয় তাঁর ছিন্নভিন্ন দেহ ।  তবে কী করে তাঁর মৃত্যু হয়েছে তা এখন জানা যায়নি। পুলিশ ইতিমধ্যেই শম্ভু বাবুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

এই নিয়ে শম্ভু বাবুর  প্রতিবেশীরা জানিয়েছেন , ‘অবসরের পর থেকে তিনি অবসাদে ভুগছিলেন । এই ঘটনায় আমরা অবাক।’ একই সুর শোনা গেল শম্ভু  পালের ভাই রাজীব পালের বক্তব্যেও। তিনি বলেন, ‘কোথা থেকে কী হলো? বুঝতে পারছি না। আমরা সকলেই এই ঘটনা দেখে অবাক।‘ তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে শম্ভু পাল কিছুদিন আগে  দুর্ঘটনায় জখম হয়েছিলেন। এরপর দীর্ঘ সময় কোমায় ছিলেন। সেইসময় থেকেই মানসিক অবসাদে তিনি  ভুগতে শুরু করেছিলেন। তাই প্রশ্ন উঠছে শম্ভু পাল আত্মহত্যা করেছেন? এই পুরো বিষয় নিয়ে শুরু হয়েছে তদন্ত।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?