​কাজের অত্যাধিক চাপ, ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী রেলকর্মী, লাইন থেকে উদ্ধার দুই টুকরো দেহ

ট্রেনের ধাক্কায় রেলকর্মীর দেহ দুই খন্ড! ঘটনায় চাঞ্চল্য চন্দননগরে। অভিযোগ, কর্মস্থলে অত্যন্ত মানসিক চাপে অবসাদগ্রস্ত হয়ে আত্মঘাতী হয়েছেন ওই রেলকর্মী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রেনের ধাক্কায় রেলকর্মীর দেহ দুই খন্ড! ঘটনায় চাঞ্চল্য চন্দননগরে। অভিযোগ, কর্মস্থলে অত্যন্ত মানসিক চাপে অবসাদগ্রস্ত হয়ে আত্মঘাতী হয়েছেন ওই রেলকর্মী। মৃতের নাম কমল সেনাপতি (৫৩)। তিনি রেলের পাবলিক ওয়ার্কস ইন্সপেক্টর (PWI) হিসেবে কর্মরত ছিলেন। হুগলি স্টেশনে ট্রেনে কাটা পড়েছেন তিনি। তবে তিনি পোস্টেড ছিলেন চন্দননগরে। তাঁর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। সূত্রের খবর, শুক্রবার (৭ অগস্ট) সকাল আটটা নাগাদ কাজে যাওয়ার জন্য বেড়িয়েছিলেন কমল সেনাপতি। কিন্তু তিনি চন্দননগর যাওয়ার ডাউন ট্রেন না ধরে আপের ট্রেন আসার প্লাটফর্মে যান। সেখান থেকেই উদ্ধার হয়েছে তাঁর দুই টুকরো দেহ। অনুমান, তিনি ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। 

খবর পেয়ে ব্যান্ডেল জিআরপি থানায় যান রেলকর্মীর সহকর্মীরা। পুলিশ তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে কমলবাবুর সহকর্মীদের অভিযোগ, একেই রেলে কর্মীর সংখ্যা কম, তার মধ্যে কাজের চাপ অত্যাধিক। ছুটি না দিয়ে ২৪ ঘন্টা কর্মীর দের ডিউটি করতে বাধ্য করা হচ্ছে। এই নিয়ে গত কয়েকদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন কমল বাবু। কাজ করতে না পারায় তাঁকে সাসপেন্ড করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। সেই নিয়ে কয়েক দিন ধরেই তিনি একটু অস্থির ছিলেন। এই নিয়ে DRM-কেও জানানো হয়েছে। কিন্তু কোনও সুরাহা হয়নি।

মানসিক বিপর্যস্ত হয়েই কমলবাবু আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ তাঁর সহকর্মীদের। আগামী দিনে এর কোনও সুরাহা না হলে আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছে রেলের মেনস ইউনিয়ন। জানা গিয়েছে, কমল সেনাপতির বাড়ি ব্যান্ডেলের বলাগড়ে।তার মৃত্যুতে শোকাহত সহকর্মীরা। তবে ব্যান্ডেল জিআরপি সূত্রে খবর, এখনও পর্যন্ত ঘটনার কোনও অভিযোগ দায়ের হয়নি।মৃ তদেহ ময়না তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ